ভোর ৫:০১ ; বৃহস্পতিবার ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মনপুরায় ফের সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

২:২২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩
Spread the love

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় দিনের বেলায় ঘরে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। একইসাথে ওই নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গৃহবধূর বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিকেলে এ ঘটনায় সাবেক ওই ছাত্রলীগ নেতাকে আসামি করে মামলা করা হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম এনাম হাওলাদার। এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এর আগে স্কুলে প্রবেশ করে জোরপূর্বক এক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনপুরা উপজেলা ছাত্রলীগের সহসভাপতির পদসহ ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এদিকে এনাম হাওলাদারের একর পর এক ধর্ষণকাণ্ডে বিব্রত উপজেলা আওয়ামী লীগ। বাবার ক্ষমতার জোরে একের পর এক ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ আওয়ামী লীগসহ স্থানীয় বাসিন্দাদের।

ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, এনাম হাওলাদারকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

তিনি আরো জানান, এনাম হাওলাদারের বিরুদ্ধে এক শিক্ষিকাসহ এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় আরো দুইটি মামলা রয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে তিনটি ধর্ষণ মামলা হলো।

ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতার বাড়ির পাশে ওই গৃহবধূর বাড়ি। প্রতিনিয়ত ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এনাম। বিষয়টি এনাম হাওলাদারের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদারকে ওই গৃহবধূর স্বামী জানালেও প্রতিকার পাননি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঘরে প্রবেশ করে জোরপূর্বক দুই সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণ করেন এনাম হাওলাদার। এই সময় গৃহবধূর কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন আসলে এনাম হাওলাদার পালিয়ে যান।

পরে বিষয়টি ওই গৃহবধূর স্বামী মৎস্য ব্যবসায়ীকে জানায় স্থানীয়রা। স্বামী ঘটনা শুনে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। পরে বিকেলে ওই গৃহবধূ এনাম হাওলাদারকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন।

এই ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর জানান, এনাম হাওলাদার ছাত্রলীগের কোনো পর্যায়ের নেতা ও কর্মী নন। তাকে এর আগে একই কাণ্ডে জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদ ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতার একের পর এক ধর্ষণকাণ্ডে পুরো উপজেলা আওয়ামী লীগ বিব্রত।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করছে।

নারী ও শিশু, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!