সন্ধ্যা ৬:০৮ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এবার লঞ্চঘাটের ইজারা নিয়ে মুখোমুখি পঙ্কজ-শাম্মী

১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: লঞ্চঘাটের ইজারা নিয়ে মুখোমুখি অবস্থানে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ ও সংরক্ষিত আসনের এমপি শাম্মী আহম্মেদ। তবে টাকার পরিমাণ যে খুব বেশি তাও নয় মাত্র আট হাজার টাকা। নদীর তীরে চর জেগে উঠায় পন্টুনে লঞ্চ ভিড়তে না পারা এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে ইজারা বাতিলের দাবি এমপি পঙ্কজের। তবে সংরক্ষিত আসনের এমপি শাম্মীর দাবি, ঘাট ইজারা না পাওয়ার শঙ্কা থেকেই আগাম ইজারা বাতিলের ভুয়া দাবি তোলা হচ্ছে। আর দুই এমপির টানাটানিতে বিপাকে পড়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর এককুরিয়া ইউনিয়নের লালখারাবাদে এ লঞ্চঘাট। ঢাকা আসা-যাওয়ার পথে যাত্রীরা ওঠানামা করে এখানে। সরকার মাসে ইজারা বাবদ পায় ৮ হাজার টাকা। কিন্তু ঘাটের ইজারা দেয়া না দেয়ার দাবিতে এখন মুখোমুখি অবস্থানে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ ও সংরক্ষিত আসনের এমপি শাম্মী আহম্মেদ।

পঙ্কজ অনুসারীদের অভিযোগ, কাগজে-কলমে তারা ইজারা নিলেও ক্ষমতা পেয়ে সম্প্রতি সংরক্ষিত আসনের সাংসদ শাম্মী আহমেদের লোকজন হামলা চালিয়ে দখল করে ঘাটটি। দিনে ৩-৪ হাজার টাকা আয় হলেও সরকারি কোষাগারে জমা দেয় দিনে মাত্র ২৬৭ টাকা; বাকিটা হয় লুটপাট।

ঘাট ইজারাদার দাবি করা জাকির হোসেন মন্টু বলেন, ‘এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে ঘাটটির ইজারা আনলেও তা ভোগ করতে পারিনি। শাম্মী আহমেদের অনুসারীরা ঘাট দখল করেছে। এ ঘাটের কারণে শাম্মী আহমেদের লোকজন আমাকে মারধর করে আহত করে। হাসপাতালে ভর্তি ছিলাম প্রায় ২১ দিন। ঘাটে সারা দিনে ঢাকাগামী মাত্র একটি লঞ্চ চলাচল করে। বিভিন্ন পণ্য ও যাত্রীদের আনা নেয়া বাবদ ঘাটে প্রতিদিন ৩-৪ হাজার আয় টাকা আয়। সরকারি কোষাগারে জমা দেয় দিনে মাত্র ২৬৭ টাকা।’

সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, ‘প্রথমবার এমপি হওয়ার পর ওই ঘাটের ইজারা বাতিল করিয়েছিলাম। বিনা পয়সায় লোকজন যাতায়াত করত। কিছুদিন আগে ক্ষমতার দাপটে ঘাটটি ইজারা দিতে কর্তৃপক্ষকে বাধ্য করা হয়। আজিজুর রহমান নামে একজন ইজারা পেলেও তাকে ঘাটে যেতে দেয়া হয়নি। মোতালেব জাহাঙ্গীরের লোকজন ঘাট দখল করে টাকা তুলছে।

‘এখন আবার স্পট কোটেশন করে টাকা আদায় এবং স্থায়ীভাবে ইজারা দেয়ার চেষ্টা চলছে। যে স্থাপনা জনসাধারণ ব্যবহার করতে পারছে না, তার জন্য কেন তারা টাকা দেবে? আমি সেজন্য এটি ইজারা না দিতে অনুরোধ জানিয়েছি। এরই মধ্যে বিআইডব্লিউটিএকে চিঠি দেয়া হয়েছে। আশা করছি, অচিরেই ঘাটের ইজারা বন্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে।’

এমপি পঙ্কজ দেবনাথের দাবি, যেহেতু লঞ্চঘাটে লঞ্চ আসে না, তাই মানুষের ভোগান্তি লাঘবে ঘাটের ইজারা বাতিল চেয়ে তিনি বিআইডব্লিউটিএকে চিঠি দিয়েছেন।

আর সাংসদ শাম্মী আহমেদের অনুসারীদের দাবি, ঘাট বেদখল হওয়াতে পঙ্কজ নাথ ইজারা প্রথা বাতিলের চেষ্টা চালাচ্ছেন।

চর এককুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য বেলাল মাহমুদ বলেন, ঘাট নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব এখন চরমে। স্থানীয় জনগণ সবাই চায় ঘাট উন্মুক্ত করে দেয়া হোক। ঘাট যদি ইজারা দেয়া হয়, তাহলে জনগণের দুর্ভোগ বাড়বে।

মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘এটি আসলে এমপি পঙ্কজ দেবনাথের একটি স্টান্টবাজি। তার লোকজন ঘাট পাবে না বুঝে তিনি জনদরদি সাজার নাটক করছেন। গত ৫ বছর ঘাট ইজারা দেয়া হচ্ছে। এমপি পঙ্কজ ঘাট ইজারা বাতিলের আবেদন করেছেন। সরকার যদি মনে করে তার এ বাতিলের দাবি যৌক্তিক, তাহলে সরকার এটা বন্ধ করে দিক।’

আগামী জুন মাসে ঘাটটি বার্ষিক ভিত্তিতে ইজারা দেয়ার প্রস্তুতি চললেও দুই এমপির টানাহেঁচড়ায় বিপাকে পড়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। কার কথা শুনবেন আর কারটা ফেলবেন- তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন নদীবন্দর কর্মকর্তারা।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!