ভোর ৫:১৭ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, ৩ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

১০:২৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪
Spread the love

সাইফুল শান্ত ::: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়ে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুন্ন করায় ৩ জনের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মোঃ মহিবুল্লাহ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া খাজুরা গ্রামের মাওলানা শেরই আলমের ছেলে আরিফ বিল্লাহ নাসিম (২৮), কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড নবিনপুরের রুস্তম হাওলাদারের ছেলে রনি হোসেন রকি (২৮), কলাপাড়ার নলবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শামীম আল সাইফুল ইসলাম সোহাগ।

মামলার সূত্রে জানা যায়- আসামীরা লম্পট, বখাটে ও অসৎ প্রকৃতির লোক বটে। মামলার বাদি মোঃ মহিবুল্লাহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার দিন মোঃ মহিবুল্লাহ তার নিজ বাড়িতে অবস্থানকালে দেখতে পান আসামীরা ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। আসামী শামীম আল সাইফুল ইসলাম সোহাগের নির্দেশে অন্যান্য আসামীরা প্রচারিত ভিডিওতে বিনানুমতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনানুমতিতে পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীকে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুন্ন করার জন্য আসামীরা দেশের সকল আইন কানুন সম্পর্কে অবগত থেকেও কোনোরূপ আইনের তোয়াক্কা না করে ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারনার মাধ্যমে নিজ নিজ ফেইজবুক আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ও অনুমতি ব্যতিরেকে প্রতিমন্ত্রীর ভিডিওর ছবির তথ্যের পরিবর্তন ও মুছে ফেলে প্রতিমন্ত্রীর ছবি এডিট ও সুপার এডিট করে প্রতিমন্ত্রীর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা নারীর ছবি বসিয়ে নিজ ও অন্য ব্যক্তির সুবিধা লাভের উদ্দেশ্যে নতুন তথ্যের সংযুক্ত করে ক্ষতি ও মানসম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেইজবুকে প্রচার করেছেনে। প্রতিমন্ত্রীর অনুমতি ব্যতিত তার ছবি ও পরিচিতি ব্যবহার করে আসামীরা তাদের নিজ নিজ ফেইজবুক আইডি দিয়া এমন তথ্য প্রচার করায় আইন শৃংখলার অবনতি ঘটানোসহ সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শত্রুতা ঘৃনা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় এবং সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নতুবা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর চরম ভাবে ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক যাচাই বাছাই শেষে মামলাটি গ্রহন করে কলাপাড়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইবুনাল পেশকার মোহাম্মদ নাজমুল হাসান। পাশাপাশি তিনি এ সকল তথ্যের সত্যতা যাচাই করেছেন বলে জানান।

তথ্যপ্রযুক্তি, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!