রাত ৯:৪৫ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঝালকাঠিতে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রবাসীর বসতঘরে হামলা

১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
Spread the love

ঝালকাঠির ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ এলাকায় বিয়ে করতে রাজি না হওয়ায় হাসান হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার বেলা ১১টায় ঝালকাঠি সাংবাদিক সংস্থা কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন প্রবাসী হাসানের চাচা খলিলুর রহমান। এ সময় প্রবাসী হাসান হাওলাদারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে প্রবাসী হাসানের চাচা খলিল হাওলাদার বলেন, হাসান প্রবাসে থাকা অবস্থায় তার ফুপা নুর আলম ব্যবসা পরিচালনার জন্য হাসানের কাছ থেকে প্রথম ধাপে চার লাখ টাকা, তারপরে দেশে আসার পরে আবার দেড় লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে হাসান টাকা চাইলে টাকা না দেয়ার জন্য হাসানের পিছনে নুর আলমের মেয়ে মারিয়াকে লাগিয়ে দেয়। এ অবস্থায় গত ২৬ আগস্ট সন্ধায় নুর আলম ও তার স্ত্রী নাসরিন আক্তার, স্থানীয় ফেরিঘাট এলাকার হুমায়ুন কবির ও তার স্ত্রী মিথিলা আক্তার এবং মানিক হাওলাদারসহ অজ্ঞাত ৫/৬ জন মিলিয়া মারিয়া আক্তারকে প্রবাসী হাসানের বাড়িতে উঠিয়ে দেয় এবং বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। হাসানের পরিবার বিয়েতে রাজী না হলে ঘরের মধ্যে তারা ভাঙচুর চালায় ও লুটপাট করে। এসময় নগদ অর্থসহ তারা স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া হাসানের বৃদ্ধ মা ও ছোট বোনকে মারধর করে। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আসার আগেই মেয়েকে হামলাকারীরা হাসানের ঘরে রেখে চলে যায়। পরের দিন এলাকাবাসীর চাপের মুখে মারিয়া আক্তার নিজ বাড়িতে চলে যেতে বাধ্য হয়।

এ অবস্থায় সংবাদ সম্মেলনে নুর আলম ও তার সহযোগীদের হাত থেকে প্রবাসী হাসান ও তার পরিবারের রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

এ বিষয়ে মারিয়া আক্তার জানান, হাসানের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। এমনকি হাসান আমাকে বিয়ে করবে বলে আমার সাথে সকল ধরনের সম্পর্ক করেন। এখন তিনি আমাকে বিয়ে করবে না বলে এ সকল অযুহাজ দেয়।

ঝালকাঠী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!