; ;
facebook Youtube google+ twitter
×

মাকে হত্যা করে আত্মহত্যার প্রচারণা

6:22 pm, October 3, 2023
Spread the love

বরিশালের গৌরনদীতে মা হেরোনা বেগমকে (৬৩) হত্যা করে আত্মহত্যার প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াসুর গ্রামের হায়দার আলী প্যাদার বাড়ির ল্যাট্রিন (টয়লেট) থেকে হেরোনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী মৃতের ভাই মনির হোসেন শিকদার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে আমার ছোট ভাগ্নে সুমন প্যাদা, ভাগ্নে বউ তুলি বেগম, অপর ভাগ্নে বউ রাখি বেগম প্রায়ই আমার বোন হেরোনা বেগমকে শারীরিক নির্যাতন করতেন। গত ৫ দিন পূর্বে তার বোন হেরোনা বেগমকে মারধর করে। এ নিয়ে মনির শিকদার ওই বাড়িতে গিয়ে মীমাংসা করে আসেন। সোমবার ভাগ্নিরা তার মাকে দেখতে আসলে এ নিয়ে তার বোনের সঙ্গে ঝগড়া ও গালমন্দ করে পুত্রবধূরা। একপর্যায়ে তার ভাগ্নিরা রাগ করে ওই বাড়ি থেকে চলে যায়।

সোমবার রাতে এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা হেরোনা বেগমের মাথায় শিলপাটার পুঁতা দিয়ে আঘাত করা হয়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে হেরোনা বেগম মারা যান। হত্যা মামলা থেকে বাঁচার জন্য বাড়ির পাশে টয়লেটে গলায় ফাঁস লাগিয়ে হাঁটু ভাজ করে ঝুলিয়ে রাখে। মঙ্গলবার সকালে আত্মহত্যার কথা বলে ভাগ্নে সুমন প্যাদা গৌরনদী থানা পুলিশকে খবর দেয়।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ও পরিদর্শক (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে টয়লেট থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হেরোনা বেগমের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্টে লাশের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে মৃতের ভাই মনির হোসেন শিকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের পুত্র সুমন প্যাদা, পুত্রবধূ তুলি বেগম, রাখি বেগম ও স্বামী হায়দার আলী প্যাদাকে থানায় আনা হয়েছে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার রাখী বলেন, হেরোনার লাশের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়ায় এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ওই পরিবারের সদস্যদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলেছে। জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক