; ;
facebook Youtube google+ twitter
×

হারলেও বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড টাইগারদের

11:48 pm, October 13, 2023
Spread the love

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে টাইগাররা। শুক্রবার বিশ্বকাপের ম্যাচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। এদিন ২৪৫ রানে আটকে গেলেও কিউইদের বিপক্ষে টিম বাংলাদেশ মেরেছে আটটি ছক্কা। এটাই বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ— প্রত্যেকে দুটি করে ছক্কা মেরেছেন। অর্থাৎ চেন্নাইয়ের মাঠে দলের নামের পাশে ছক্কা মোট আটটি।

শুক্রবার নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটে সহজেই জয় পায় কিউইরা।

শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন রাচিন রবীন্দ্র। এরপর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। গড়েন ৮০ রানের জুটি।

কনওয়েকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কিউই অধিনায়ক। গড়েন ১০৮ রানের আরও একটি জুটি। তবে চোট পেয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। এরপর বাকি কাজ গ্লেন ফিলিপসকে নিয়ে শেষ করেন মিচেল।

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, তাসকিন ২*; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স‍্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)

নিউজিল‍্যান্ড: ৪২.৫ ওভারে ২৪৮/২ (কনওয়ে ৪৫, রবীন্দ্র ৯, উইলিয়ামসন আহত অবসর ৭৮, মিচেল ৮৯*, ফিলিপস ১৬*; মুস্তাফিজ ৮-০-৩৬-১, শরিফুল ৭.৫-১-৪৩-০, তাসকিন ৮-০-৫৬-০, সাকিব ১০-০-৫৪-১, মিরাজ ৯-০-৫৮-০)।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক