; ;
facebook Youtube google+ twitter
×

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে খেলবেন নেইমার

6:40 pm, August 19, 2023
Spread the love

বিশ্বকাপ বাছাইপর্বে দলে ফিরলেন নেইমার। আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ঘরের মাঠের এই ম্যাচের পর ১২ সেপ্টেম্বর লিমাতে পেরুর মোকাবিলা করবে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ব্রাজিলিয়ান অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে ডাক পেয়েছেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তবে দল থেকে বাদ পড়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকুয়েটা। ফার্নান্দো দিনিজ বলেছেন, আমি তার সঙ্গে সম্প্রতি কথা বলেছি এবং সে জাতীয় দলে খেলতে রাজী আছে। তার মানের একজন খেলোয়াড়কে পাওয়া সত্যিই কঠিন। বিরল প্রতিভার অধিকারী নেইমারকে পেয়ে আমরাও সৌভাগ্যবান। রিও ডি জেনিরোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে গিয়ে ৩১ বছর বয়সি নেইমার প্রসঙ্গে এমন মন্তব্য করেন দিনিজ। অতি সম্প্রতি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার। ৪৯ বছর বয়সি দিনিজের অধীনে এটাই প্রথম দল ঘোষণা। কাতারের হতাশাজনক বিদায়ের পর তৎকালীন কোচ তিতে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পর দিনিজের ওপর অস্থায়ী দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায়ের হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি সেলেসাওরা। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য প্রতিবারই ফেবারিট হিসেবেই বিশ্বকাপে খেলতে নামে। ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ করে ব্রাজিল জাতীয় দলে কোচ হিসেবে যোগ দিবেন কার্লো আনচেলত্তি। এর আগ পর্যন্ত ফ্লুমিনেন্সের কোচ দিনিজের ওপরই থাকবে সেলেসাওদের দায়িত্ব।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক : এ্যালিসন, বেনটো, এডারসন

ডিফেন্ডার : ডানিলো, ভ্যান্ডারসন, কাইয়ো হেনরিক, রেনান লোদি, গাব্রিয়েল মাগালহেস, ইবানেজ, মারকুইনহোস, নিনো

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, কাসিমেরো, জোলিনটন, রাফায়েল ভেইগা

ফরোয়ার্ড : এ্যান্টনি, গাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথুস কুনহা, নেইমার, রিচার্লিসন, রডরিগো, ভিনিসিয়াস জুনিয়র।

খেলাধুলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক