; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে এলেন ক্রিকেটার সাকিব আল হাসান

2:31 pm, August 22, 2023
Spread the love

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন। এসময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

এদিকে প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখতে হাসপাতাল চত্বরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব।

অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, বরিশালে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা স্থানীয় পর্যায়ের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় তেমন একটা বরিশালে আসার সুযোগ হয়নি। মহৎ একটি কাজের উদ্দেশ্যে আসতে পেরে খুব ভালো লাগছে। এসময় সাকিব আল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব, মেকাপ আর্টিষ্ট সেলিনা মনির প্রমুখ।

বরিশাল বিভাগ, ভ্রমণ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা