; ;
facebook Youtube google+ twitter
×

‘সারা দেশে শক্তি অর্জন করছে বিএনপি’

5:42 pm, March 22, 2024
Spread the love

‘সারা দেশে শক্তি অর্জন করছে বিএনপি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলছে। কারামুক্ত নেতাকর্মীরা সংগঠিত হয়ে সরকার পতনের চলমান কর্মসূচি অব্যাহত রাখবে।’

শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ফারুক। সেখানে মোনাজাতে অংশ নেন তারা।

ফারুক বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে ভারত। সে কারণেই জনগণ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। দেশের মানুষের মধ্যে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পারছি যে, ভারতীয় পণ্য বর্জন চলছে। বিএনপি তাতে সংহতি প্রকাশ করছে।’

‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ ও ‘ভারতীয় পণ্য বর্জন’ প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- আমরা ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছি। এখনো আজকের জিয়া পরিষদের ৩৭তম জন্মদিনে এই কর্মসূচির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।

রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা