বিকাল ৫:০৭ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: চরমোনাই পীর

৮:২১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
Spread the love

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চলছে। এ অপকর্ম করতে চক্রান্তকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।

 

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নগরীর চাঁদমারীর মুজাহিদ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের বরিশাল জেলার তৃণমূলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যখন সবাই চাঁদাবাজি, জমি দখল লুটতরাজে ব্যস্ত। আমরা তখন সংখ্যালঘুসহ জনসাধারণের জন্য কাজ করেছি। কোনো স্বার্থের বিনিময়ে আমরা কখনই বিক্রি হয়নি। জাতীয় নির্বাচনে অনেক লোভ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো লোভে পা দেয় নাই। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো কাজের সহযোগিতা করা হবে।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, মাঠ প্রস্তুত, ফসল নিজেদের ঘরে আনতে হবে মানুষের জন্য কাজ করে। দলের তৃণমূলকে শক্তিশালী করতে হবে।

 

 

সংগঠনের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন হয়েছে। এ সময় বিশেষ অতিথি ছিলেন- দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল জেলার উপদেষ্টা মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফীসহ সাধারণ সম্পাদক কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও দাওয়া সম্পাদক আবুল কসলাম আজাদ, দফতর সম্পাদক মাস্টার নুরুল হক মিঞা প্রমুখ।

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!