; ;
facebook Youtube google+ twitter
×

মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল

2:32 am, April 28, 2025
Spread the love

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির পক্ষে এবং বিপক্ষে মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এক পক্ষের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন এবং আরেক পক্ষের নেতাকর্মীরা ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছেন। তারা এই কমিটি বাতিল চেয়ে মাগুরা জেলা কমিটিকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন।

 

শুক্রবার কমিটি পক্ষে একাংশ এবং শনিবার বিপক্ষে আরেকাংশ মিছিল ও সমাবেশ করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার মহম্মদপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সংগঠনটি মাগুরা জেলা কমিটির জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম এবং সদস্য সচিব মো. হুসাইন। ওই কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার দুপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেন আহ্বয়ক মো. রাকিবুল হাসান এবং সদস্য সচিব জুনায়েদ আহম্মেদ শওকতের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা। একদিন পর শনিবার দুপুরে ওই কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মামুন, মুখপাত্র জান্নাতুল মাওয়া, যুগ্ম সদস্য সচিব মো. লিমন মিয়া ও আরমানের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

 

এ সমাবেশে বক্তারা দাবি করেন, কমিটির শীর্ষ পদে জেলা কমিটির নেতা অর্থনৈতিক সুবিধা নিয়ে তারা এই পকেট কমিটি করেছেন। এ ছাড়া দায়িত্বশীল পদে যাদের রাখা হয়েছে তারা বেশির ভাগ সময়ে জেলার বাইরে অবস্থান করেন। তাদের কাউকেই গত ৮ মাসে সংগঠনে সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে দেখি নাই আমরা। তারা অতিথি পাখির মত মহম্মদপুরে আসেন এবং চলে যান। এই পকেট কমিটি ২৪ ঘণ্টার মধ্যে যদি বাতিল করা না তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

 

স্থানীয়রা আরও জানান, কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

 

জেলা কমিটির আহ্বায়ক সেলিম হোসেন বলেন, নবগঠিত কমিটির কয়েকজন সদস্য মিলে মিছিল করেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা