; ;
facebook Youtube google+ twitter
×

রাজনৈতিক দল ও সরকারের ওপর ক্ষোভ ঝাড়লেন আহত জুলাই যোদ্ধারা

3:36 am, May 26, 2025
Spread the love

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের বিষপানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত জুলাই যোদ্ধারা।

 

এ ঘটনার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন।

 

রোববার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে ওই চার যুবক বিষপান করেন। তারা হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনার পর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিকিৎসাধীন আহত অন্য জুলাই যোদ্ধারা। এ সময় আহত এক জুলাই যোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার চার ভাই বিষপান করেছে, এজন্য প্রথমত দায়ী করব গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে। দ্বিতীয়ত দায়ী করব আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার রাজপ্রাসাদে বসেছে। তাদের উচিত ছিল গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

 

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ১০ মাস হলেও চিকিৎসার জন্য কতজনকে দেশের বাইরে পাঠিয়েছেন। এখনো সে সংখ্যাটা ৫০ হয়নি। অথচ আমরা আহত হয়েছি ২২ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে চোখ হারিছেন এক হাজারের বেশি। আমাদের হাত-পা হারিয়েছেন অন্তত ৩৮ জন। সেখান থেকে মাত্র ৫০ জনকে বিদেশে পাঠিয়েছেন। তাও কয়েক ধাপে।

 

‘কিভাবে পাঠিয়েছে সেটিও খোলসা করে দিতে চাই। আপনারা জানেন, ৫ আগস্ট বিজয়ের পর ৮ আগস্ট সরকার দায়িত্ব নেওয়া পরও আমাদের কোনো ব্যবস্থা হচ্ছিল না। আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে যমুনা ঘেরাও করি। আমারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে অনুরোধ করেছিলাম। হাতজোড় করে বলেছিলাম- আমাদের হাত-পা পচে যাচ্ছে আপনারা আমাদেরকে বাঁচান। আমারা এ দেশের জন্য লড়েছি। আপনি যে চেয়ারে বসেছেন, আপনার আসার জন্য যে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল, সেই লাল গালিচা আমার ওই চোখ ও হাত-পা হারানো ভাইয়ের রক্তের বিনিময়ে। আমি সরাসরি তাকে এ কথাটি বলেছিলাম। তাকে বলেছিলাম তিন দিনের মধ্যে ডাক্তার আনতে হবে, তিনি এনেছিলেন তবে আইওয়াশের মতো চীন থেকে। এছাড়া মাঝে মধ্যে নেপাল থেকে ডাক্তার এসে দু-চারটা রোগী দেখে চলে যায়।

 

এই জুলাই যোদ্ধা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বর্তমান সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, তাহলে কেন তারা আমাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করছে না।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা