রাত ৮:২৮ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ববি উপাচার্য

১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: র‌্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

রোববার (০৩ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাশ কার্যক্রম শুরু হয়েছে। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রেণি কক্ষে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাশ কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় নবাগত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি তোমরা কেউ র‌্যাগিংয়ের শিকার হও তাহলে সেটি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবে।

তিনি আরও বলেন, তিনটি বিষয়ে তোমাদের দায়বদ্ধতা রয়েছে। পরিবারের প্রতি, দেশের প্রতি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে। এ বিষয়গুলোসহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা এবং আদর্শকে মন ও মননে গেঁথে তোমাদের জীবনকে পরিচালিত করবে।

শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে ১৫২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।

বরিশাল, শিক্ষা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!