রাত ১:৪৭ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্ত

১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০২ জন, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৫৪ জন, ভোলায় ৪৬ জন, বরগুনায় ৩৯ জন ও ঝালকাঠিতে ১০ জন।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১১৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে ৪৪৯ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ২৬৭ জন, ভোলায় ১১০ জন, পিরোজপুরে ১৪৬ জন, বরগুনায় ১৭৮ জন ও ঝালকাঠিতে ১৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৫ হাজার ৬৯৭ জন। এছাড়া গোটা বিভাগে ৫৬ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশালে ৩৫ জন, ভোলায় ৭ জন, বরগুনা ৫ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এছাড়া বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীদের চিকিৎসায় গুরুত্ব দিতে সকল ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল, স্বাস্থ্য
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!