; ;
facebook Youtube google+ twitter
×

কুয়াকাটায় অজগর নিয়ে চাঁদাবাজি, উদ্ধার করে অবমুক্ত

2:05 pm, September 16, 2023
Spread the love

কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট লম্বা দুটি বার্মিজ পাইথন অজগর সাপ দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বেদেদের বিরুদ্ধে। পরে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় সাপ দুটি উদ্ধার করে অবমুক্ত করা হয়। শনিবার দুপুর ১২টায় কুয়াকাটাসংলগ্ন লেম্বুরবন এলাকায় বনবিভাগের সহায়তায় সাপ দুটিকে অবমুক্ত করা হয়।

গত দু’দিন আগে কলাপাড়া পৌরশহরে কয়েকজন বেদে দোকানিদের সাপ দেখিয়ে টাকা দাবি করে। ওই সময়ে সাপ দুটিকে উদ্ধার করা হয়। সাপ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন- বন বিভাগের কর্মকর্তারা, অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুল ইসলাম শাওন, বাইজিদ মুন্সী, মোহাম্মদ রনি এবং বনি আমিন প্রমুখ।

রাকায়েত আহসান বলেন, আমরা কলাপাড়া পৌরশহর থেকে দুটি অজগর সাপ উদ্ধার করি। স্থানীয় দোকানিদের ফোন পেয়ে আমরা বন বিভাগের সহযোগিতায় তাদের আটক করে সাপ দুটি উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করি। এর আগেও আমরা বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভারস দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে। আমরা সার্বক্ষণিক তাদের সহযোগিতা করছি।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা