রাত ১১:২৫ ; বৃহস্পতিবার ; ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৯:০৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল, ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): সাংবাদিক এম. জাহিদের মাতা মরহুমা তাছলিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, মরহুমা তাছলিমা বেগম গত বছরের শেষ রমজানের দিনে বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন। পরদিন পবিত্র ঈদের দিন তাকে বরিশালের নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে (তার শ্বশুরবাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৯ রমজান, বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় স্থানীয় মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান, দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শামীম, এসএ টেলিভিশনের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিব ফয়সাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সায়ান ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ড্রিম হাউজ কনসালটেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

সাংবাদিক এম. জাহিদ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল অফিসের রিপোর্টার এবং স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও ফর্মাল নিউজ টোয়েন্টি ফোর-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।তিনি দুই ভাইয়ের মধ্যে ছোট।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা