; ;
facebook Youtube google+ twitter
×

নির্বাচন সংবিধান মোতাবেকই হবে: মেনন

2:21 pm, August 19, 2023
Spread the love

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন সংবিধান মোতাবেকই হবে। এক্ষেত্রে কোনো বিশেষ দল বা রাষ্ট্রের এজেন্ডা অনুসারে সরকার পরিবর্তন হবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তা এদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক মানুষ যেকোনো মূল্যে প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে এ ব্যাপারে রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির (এনেক্স ভবন) মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে একতরফাভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষের দুর্দশার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। সরকারকে অবশ্যই এ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে।

এছাড়া আগামী নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ-মুলাদী ও বানারীপাড়া-উজিরপুরের পার্টিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করার নির্দেশ দেন মেনন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলার সভাপতি নজরুল হক নীলু।

বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলার সভাপতি ফায়জুল হক বালি ফারাহিন, মুলাদি উপজেলার সভাপতি গফুর মোল্লা প্রমুখ।

বর্ধিত সভা শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল বিভাগ, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা