বিকাল ৪:০৯ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ধর্ষণে অভিযুক্ত বাবুলকে নিয়ে বেরিয়ে আসছে নানান তথ্য, যা থাকছে আগামী পর্বে... নগরীতে আলোচিত সাংবাদিকের স্ত্রীর  ব্লাকমেইল চক্রের প্রতারণা ফাঁস! 

৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
Spread the love

এম.জাহিদ।। বরিশাল সদর রোডস্থ প্রেস ক্লাব গলিতে ল্যাব স্টার ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনিস্ট বর্ষা আক্তার মীমের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজেকে দুই দফায় ধর্ষিত হওয়ার অভিযোগ তুলে ধরেন মীম। এ নিয়ে পুরো নগরী জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্ত অনুসন্ধান করতেই যেন বেড়িয়ে আসছে ভয়ঙ্কর ভিন্ন তথ্য।

অভিযোগে বর্ষা আক্তার মীম নিজেকে একজন সাংবাদিকের স্ত্রী দাবি করলেও জানা গেছে মীম তার দ্বিতীয় স্ত্রী। কোন এক ফাঁদে ফেলে ঐ সাংবাদিকের সাথে বিয়েতে আবদ্ধ হয় মীম। এরপর থেকে তার ফাঁদের ব্যাপ্তী আরো বেড়ে যায়।

এর আগে গত ১৮ আগস্ট সদর রোড হোটেল শামস এ এক ব্যক্তিকে ফাঁদে ফেলে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মান বাঁচাতে সরকারী কর্মকর্তা ঐ বেচারা টাকা দিয়ে কেটে পড়ে আর মুখ খুলেননি।

সম্প্রতি ল্যাব স্টার ডায়াগনস্টিকের শেয়ার হোল্ডার বাবুল এবং তার বন্ধু মহিবুল্লাহর বিরূদ্ধে একই ভাবে দুটি অভিযোগ তুলে ভিডিও ছেড়ে দেওয়া হয়। অথচ তিনি কোন আইনগত ব্যবস্থা না নিয়েই ব্লাকমেইল করতে এমনটি করেছেন বলে অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই এক সিনিয়র সাংবাদিকের মাধ্যমে চাপ দিয়ে ইজ্জত খোয়ানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্র।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মহিবুল্লাহ তার বন্ধু বাবুলের ল্যাবে দু’একবার চা খেতে গিয়েছেন। অভিযোগকারী মিমের সাথে কোন দিন তার ফোন / মোবাইলে কথপোকথনও হয়নি। অনলাইন কিংবা অফলাইন কোন ভাবেই তাদের মধ্যে কোন যোগাযোগ নেই। অথচ একটি ডাহা মিথ্যা অভিযোগ তুলে তার ভিডিও ছড়িয়ে ব্লাকমেইলের চেষ্টা করে যাচ্ছে মীম। যদিও অদ্যাবধি মিম আইনের আশ্রয় নেওয়ার সৎসাহসও দেখায়নি। এ বিষয়ে ল্যাব স্টার ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার রমেন সমাদ্দার বলেন,আমাদের  প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের কোন ঘটনা ঘটেনি,এই ঘটনা আমি শোনার পরে সিসি সিসিটিভির ফুটেজ সেভ করে রেখেছি যা আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন।

এ বিষয়ে মহিবুল্লাহ বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি অভিযোগ দিয়ে ব্লাকমেইলের চেষ্টা করছে এই মেয়ে। আমি প্রশাসনের কাছে দাবি করবো তারা যেন স্ব-প্রণোদিত হয়ে এটির তদন্ত করে। পুরো নগরীতে এই চক্রের শিকার অনেকেই হয়েছেন। ইজ্জতের ভয়ে কেউ মুখ খুলছেনা। আমি এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি। অপরদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত  বাবুল কে নিয়ে পাওয়া গেছে নানান তথ্য।  বাবুল যেন শাক দিয়ে মাছ ঢাকার মত নিজেকে বাঁচাতে দৌড়ঝাপ শুরু করেছে বিভিন্ন মহলে। ধর্ষণের এ ঘটনায় বাবুলকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন  দেখতে চোখ রাখুন আগামী পর্বে ।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!