; ;
facebook Youtube google+ twitter
×

কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?

11:32 pm, November 22, 2026
Spread the love

এম.জাহিদ।।  বরিশাল মহানগর যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ও বিতর্ক থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ১৬ নভেম্বর কেন্দ্র থেকে ঘোষিত আংশিক কমিটির পদবিন্যাস নিয়ে আপত্তি তোলায় প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেলকে বাদ দিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করার ঘটনায় সংগঠনের ভেতরে-বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে উল্টো প্রতিবাদের শাস্তি হিসেবে পদ কেড়ে নেওয়ার এই পদক্ষেপকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনে কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন বড় হয়ে উঠেছে।

 জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত ১৬ নভেম্বরের প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি এবং অহিদুল ইসলাম রুবেলকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য সচিব রিয়াজুর রহমান রিয়াজকে সরাসরি মহানগর যুবদলের সভাপতি করার প্রতিবাদ জানান রুবেল।

এই প্রতিবাদের জেরে ওই দিনই কেন্দ্রীয় দপ্তর (যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত) থেকে ‘সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি’ প্রকাশ করে তিনটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। এতে প্রতিবাদকারী রুবেলকে বাদ দিয়ে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রনিকে (তরকারি রনি) স্থলাভিষিক্ত করা হয় এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়।

কমিটি থেকে বাদ পড়ার পর অহিদুল ইসলাম রুবেল স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সত্য কথা বলতে পারি, দলের দুর্দিনে রাজপথে থেকে বহুবার হামলা ও মামলার শিকার হয়েছি। তাই সত্য কথা বলতে আমার বুক কাঁপে না। যারা ভীতু, তারাই সত্যকে ভয় পায়।” তার এই বক্তব্য ও পরবর্তীতে “তুমি খাঁচায় বন্দি কেন? কারন আমি কথা বলি এমন স্লোগান স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কর্মীদের মতে, দীর্ঘদিন রাজপথে লড়াই-সংগ্রাম করা নেতাদের এভাবে বাদ দেওয়া হলে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়।

 নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, পুলিশের পিসিপিআর (PCPR) নথিতে থাকা ২০১১ ও ২০২৩ সালের দুটি মামলা, ২০০১ সালের আলোচিত ইউপি সদস্য আকবর হত্যা মামলার অভিযোগ এবং তার ভাই রেজাউল ইসলাম রেজার আওয়ামী লীগ ঘনিষ্ঠতা ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন অব্যাহত রয়েছে।

 পিসিপিআর নথি অনুযায়ী, বিএমপির কোতোয়ালী থানার ২০১১ সালের ২৭ এপ্রিলের এফআইআর নং-৩৩ মামলায় রিয়াজুর রহমান রিয়াজ এজাহারভুক্ত ছিলেন। এছাড়া ২০২৩ সালের ৩ নভেম্বরের কোতোয়ালী থানার এফআইআর নং-৫ (জিআর নং-৭৭৪) মামলায় তিনি এজাহারভুক্ত থাকলেও ৩০ আগস্ট, ২০২৪ তারিখে দাখিলকৃত ফাইনাল রিপোর্টে (নং-৬৭) তাকে অব্যাহতি দেওয়া হয়।

১৯৯৬ পরবর্তী সময় থেকে ২০০১ সালের ইউপি সদস্য আকবর হত্যা মামলা, পরবর্তীতে ছাত্রদলে সম্পৃক্ততা, দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২৩ সালে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব পদ লাভের সময়কার বিক্ষোভ এবং তার ভাই রেজাউল ইসলাম রেজার বিগত আওয়ামী লীগ আমলের প্রভাব ও শেবাচিম হাসপাতালের ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশ্যে এলেও এখনো এসব বিষয়ে রিয়াজুর রহমান রিয়াজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 এই পুরো ঘটনায় দলীয় শৃঙ্খলা, ত্যাগী নেতাদের মূল্যায়ন এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের অবস্থান কী তা জানতে তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকিয়ে আছেন। তবে দ্রুত এই বিতর্কের অবসান না ঘটলে বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক ঐক্য ও গতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী