; ;
facebook Youtube google+ twitter
×

সেই ব্লক ফেরত পাঠালেন পাউবো কর্মকর্তা

2:33 pm, August 19, 2023
Spread the love

সংবাদ প্রকাশের পর বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর বিভিন্নস্থানের ভাঙন রোধের জন্য নির্মিত ব্লক ফেরত পাঠিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা শাকিল রানা। সকালে দুটি ট্রাক ভর্তি করে সেগুলো আগের জায়গায় ফেরত পাঠাতে দেখা গেছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় ব্লক ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক/বিদ্যুৎ) মো. আব্দুস সালাম খান।

তিনি বলেন, কাজ শেষে ব্লকগুলো কাজে না লাগায় নদীর পাড়ে পড়ে ছিল। সেখানে যেন কোনো মশা-মাছি না জন্মায় সেজন্য শাকিলকে ব্লকগুলো সরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু শাকিল দুটি ট্রাক ভর্তি করে ব্লকগুলো নিজ বাড়িতে নিয়ে কাজে লাগান। বিষয়টি জানতে পেরে শাকিলকে ব্লকগুলো আগের জায়গায় রেখে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী শনিবার সকালে শাকিল নিজ উদ্যোগে ব্লকগুলো ট্রাক ভর্তি করে নদীর পাড়ে রেখে আসছে।

এর আগে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), অপারেশন উপ-বিভাগ শাখায় কর্মরত শাকিল রানা ট্রাকযোগে ব্লকগুলো উজিরপুরের হস্তীশুণ্ড ঈদগাহ মার্কেট এলাকায় নিজ বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্লক যথাস্থানে ফেরত পাঠানোর জন্য মৌখিক নির্দেশ দেওয়া শাকিলকে।

এ ব্যাপারে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী শাকিল রানা বলেন, নদী ভাঙন রোধের জন্য ভাঙন এলাকায় ব্লক স্থাপনের কাজ শেষে বেশ কিছু ব্লক বাকি ছিল। সেগুলো বেশকিছু দিন ধরে নদীর পাড়ে পড়ে ছিল।

ঠিকাদাররাও ফেরত নিচ্ছিল না। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ব্লকগুলো বাড়িতে নিয়েছি। পাউবোর কর্তৃপক্ষের নির্দেশে আবার সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছি।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা