বিকাল ৪:০৫ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি

১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির নারী সহকর্মীর আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে
ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের হুমকি-ধামকি ও অশ্লীল ভাষায় গালাগাল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি তার ফেসবুক পেইজে সাংবাদিকদের নিয়ে হুমকি স্বরুপ নেতিবাচক কথাবার্তা বলেন। লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিক মহলে। সাংবাদিকদের নিয়ে হুমকি দেয়ার ঘটনায় পাবেল মুনশির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সংবাদকর্মী এম জাহিদ।

সংবাদকর্মী তানজিমুন ইসলাম রিশাদ বলেন, গত ৪ মার্চ নগরীর আমিরকুটির এলাকায় নিধি রহমান নামের এক তরুণী আত্মহত্যা করেছে। আত্মহননকারী ওই তরুণীর সাথে পাবেল মুনশির দীর্ঘদিনের পরিচয় ছিলো। একসাথে ভিডিও কনটেন্ট বানাতেন। তরুণী ‘নিধি’ বিবাহিত ও একটি সন্তান রয়েছে। পাবেল মুনশির সাথে সম্পর্কের কারনে নিধির স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিলো। নিধির আত্মহত্যার পর পাবেল মুনশিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলে। কারণ ওই তরুণী আত্মহত্যার আগে পাবেল মুনশিকে নিয়ে তার ফেসবুকে প্রোফাইল পিকচার দেয়। তার ফেসবুক ওয়ালে আবেগঘন একটি লেখা লিখে আত্মহত্যা করে। যে কারণে পাবেল মুনশিকে নিয়ে আলোচনা সমালোচনা হওয়াটাই স্বাভাবিক।

এ ঘটনায় সংবাদ প্রকাশ হলে ফেসবুক লাইভে এসে বরিশালের সকল সাংবাদিকদের হত্যার হুমকি দেয় পাভেল। হুমকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে নগরীর রুপাতলি বসে সাংবাদিক রিশাদের গাড়ি থামিয়ে চড়থাপ্পড় দিয়ে তার মোবাইল নিয়ে যায় পাবেল মুনশি। তখন হুমকি দিয়ে বলতে থাকে আমার নামে(পাবেল মুনশি) সংবাদ প্রকাশ করছো না! তোদেরকে দেখো নিবো।

এই ঘটনায় বাদি হয়ে পাবেল মুনশির বিরুদ্ধে পৃথক লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক রিশাদ। মাঠপর্যায়ে কর্মরত একজন সংবাদকর্মী বলেন, আত্মহত্যার ঘটনা থেকে নিজেকে বাঁচাতে সাংবাদিকদের দোষী করে অশ্লীল মন্তব্য করেন পাবেল মুনশি। তিনি আরও বলেন, ওই তরুণীর আত্মহত্যার ঘটনা তদন্ত করলেই বেড়িয়ে আসবে আসল রহস্য। এছাড়া বরিশালের সকল সাংবাদিক নিয়ে নেতিবাচক কথাবার্তা বলায় পাবেল মুনশির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি। পাবেল মুনশি চরমোনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ডিঙ্গা মানিক গ্রামের রফিক মুনশির ছেলে। এছাড়া চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

অভিযোগকারী এম জাহিদ বলেন, স্বৈরাচারী সরকারের সদস্য বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি বরিশালের সকল সাংবাদিকদদের নিয়ে হুমকি ধামকি দেয়। এটা সাংবাদিক সমাজের জন্য হুমকি বটে। পাবেল মুনশির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি পালন করবে বরিশাল সাংবাদিক সমাজ। লিখিত অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!