সন্ধ্যা ৬:১৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে উপহার হস্তান্তর

৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।  দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৩ উপলক্ষে বরিশালে বিজয়ী ক্রেতাদের মাঝে এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ৯ জন সৌভাগ্যবান ক্রেতার হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলমসহ স্থানীয় শাখা ব্যবস্থাপকরা।

আয়োজকরা জানান, গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ডিজিটাল ক্যাম্পেইন সিজন,২৩ এর আওতায় দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন ফ্রি ও নিশ্চিত উপহার। উপহারের তালিকায় রয়েছে সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ নানা পণ্য।

চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে,এই উপহার হস্তান্তর তারই প্রমাণ। দেশকে ভালোবাসলে দেশীয় পণ্য ব্যবহারে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে।

চেম্বার সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ওয়ালটন ইতোমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। সেবার মান আরও বাড়ানোরও আহ্বান জানান তিনি।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম বলেন, গ্রাহকের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবেই প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করে থাকে।

উপহারপ্রাপ্ত কর কর্মকর্তা মো. হাসনাইন বলেন, দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার ওয়ালটনের পণ্য ব্যবহার করছেন এবং পণ্যের গুণগত মান ও সহজলভ্য সার্ভিসে তিনি সন্তুষ্ট।

উপহারপ্রাপ্তদের মধ্যে বরিশালের কর কর্মকর্তা মো. হাসনাইন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ, নাসরিন আক্তার বিথি ফ্রিজ কিনে ফ্রিজ, ফোরকান আলী হাওলাদার এসি কিনে এসি, আসিব রায়হান এলইডি টিভি কিনে টিভি, মাসুদ রানা স্মার্ট টিভি, আলতু মাতব্বর টিভি, ইব্রাহিম, আল আমিন ও রনি গোমস্তা ডিপ ফ্রিজ উপহার পান।

উল্লেখ্য, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের সুবিধা পাওয়া যাবে। এ সময়ে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা নিশ্চিত উপহার ও ফ্রি পণ্য পাওয়ার সুযোগ পাচ্ছেন।

 

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা