নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর শহরের কালিবাড়ি রোড এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল ফকির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রাতে পিরোজপুর সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপুড়িয়া পট্টি ও কালিবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল আনুমানিক রাত ৯টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোহেল ফকিরকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ সোহেল ফকির পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকার মৃত হামেজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
হোম


