সন্ধ্যা ৭:৪৬ ; বৃহস্পতিবার ; ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

৬:০৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন ২০২৬ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় জেলার বিভিন্ন আবাসিক হোটেলের মালিকরা উপস্থিত ছিলেন।

গঠিত কমিটিতে সুদাম ঘোষকে আহ্বায়ক এবং মোহাম্মদ বেলায়েত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে শিবু, যুগ্ম আহ্বায়ক হিসেবে আরিফ মাহমুদ, খলিলুর রহমান ও সাইফুল আলম মুন্না, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আশরাফুজ্জামান খান রনি এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আতিকুর রহমান শুভ, মেহেদী হাসান শুভ, সানোয়ার হোসেন আশিক, মানিক হাওলাদার ও অ্যাডভোকেট গোলাম মাসুদ বাবলুকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নাসির। এছাড়া বিভিন্ন পদে আরও সদস্যদের নিয়ে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, বরিশালে দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স ও নিয়ম মেনে আবাসিক হোটেল ব্যবসা পরিচালনা করলেও সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীরা নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। একদিকে ব্যবসায় মন্দা, অন্যদিকে বিভিন্ন দপ্তরের অযৌক্তিক চাপ ও হয়রানির কারণে অনেক প্রতিষ্ঠান টিকে থাকার লড়াই করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈধ ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় হয়রানি বন্ধ করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি নিয়মনীতি উপেক্ষা করে আবাসিক এলাকার বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনা করছেন। এসব প্রতিষ্ঠানের কারণে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঝুঁকি বাড়ছে, অন্যদিকে দীর্ঘদিনের সুনামধন্য বৈধ হোটেল ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা এসব অবৈধ ব্যবসার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, ভবিষ্যতে কোনো বৈধ হোটেল মালিক অন্যায়ভাবে হয়রানির শিকার হলে সংগঠন ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াবে এবং প্রয়োজনে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে হোটেল ব্যবসার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা বলেন, সংগঠনের মূল লক্ষ্য হবে জেলার সকল আবাসিক হোটেল মালিককে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা, বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা।

সভা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং ব্যবসার যেকোনো সংকট, সমস্যা ও দুর্যোগে একে অপরের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম