; ;
facebook Youtube google+ twitter
×

ইন্দুরকানীতে কুঠারের আঘাতে আহত ছোট ভাই, বড় ভাই গ্রেপ্তার

2:00 pm, August 16, 2023
Spread the love

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার কবরস্থানের গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের কুঠারের আঘাতে ছোট ভাই খলিলুর রহমান আহত হয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে ভাশুর আবদুর রশিদ শেখকে আসামি করে থানায় মামলা করেন। পরে আবদুর রশিদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার কচা নদীর তীরবর্তী খোলপটুয়া গ্রমে আবদুর রশিদ শেখ বাবার কবরস্থানের গাছ কাটতে যান। এতে তার ছোট ভাই বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে রশিদ শেখ হাতে থাকা কুঠার দিয়ে ছোট ভাই খলিলকে আঘাত করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. আল মামুন জানান, গাছ কাটা নিয়ে বিরোধে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় রশিদ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা