বিকাল ৩:৩০ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

২১ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় বরিশাল নগরীর বেলসপার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রুপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক এবং সাহেবেরহাট ঘুরে আবার বেলসপার্ক মাঠে এসে শেষ হয়।

জামায়াতের বরিশাল-৫ আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নেতৃত্বে এতে অংশ নেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিএম কলেজের সাবেক এজিএস ও ঝালকাঠি সদর-নলছিটি আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম ও সাংস্কৃতিক বিভাগের সদস্যরাও অংশ নেন।

শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট হেলাল বলেন, এই শোভাযাত্রা প্রদর্শনীর জন্য নয়; এটি তাদের মতে গণজাগরণের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা, দিনারের পুল ও সাহেবেরহাটে পথসভা হয়েছে এবং সেখানে ইসলামী শক্তির পক্ষে গণসমর্থনের কথা তুলে ধরা হয়।

শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান। গ্রামাঞ্চল থেকে শিশু-কিশোর ও যুবকরাও এতে যোগ দেয়। বিভিন্ন বাড়ির সামনে দাঁড়িয়ে নারীরাও শোভাযাত্রা উপভোগ করেন। দাঁড়িপাল্লার স্লোগানে পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সবাই বিশেষ স্লোগানযুক্ত টি-শার্ট পরিধান করেন। দুই সারিতে হাজার হাজার মোটরসাইকেলের সুশৃঙ্খল চলাচল উপস্থিত দর্শনার্থীদের নজর কাড়ে। তারা শোভাযাত্রায় প্রদর্শিত শৃঙ্খলার প্রশংসা করেন এবং সমসাময়িক ঘটনাবলীর প্রেক্ষিতে রাজনৈতিক হিসাব-নিকাশে পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!