; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপি’র ইফতার সামগ্রী বিতরণ

7:26 pm, February 24, 2026
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:::বরিশাল নগরীর দেড় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন সিআইপি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় মোঃ জসিম উদ্দিন সিআইপি বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং যাতে দরিদ্র পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে সেহরি ও ইফতার করতে পারে, সেই চিন্তা থেকেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল, খেজুর ২ কেজি, চিড়া ২ কেজি, মুড়ি ৩ কেজি, চিনি ৪ কেজি, ইসবগুলের ভূষি, তোকমা, ট্যাং, গুঁড়া দুধ ১ কেজি, বেসন, সয়াবিন তেল ৫ লিটার, পিয়াজ ৫ কেজি, রসুন ২ কেজি, ডাল ২ কেজি, ছোলা বুট ২ কেজি ও আলু ৫ কেজি।

খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগী আলমগীর হোসেন বলেন, “জসিম উদ্দিন সিআইপি’র এই মানবিক উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি। এখন আমাদের পরিবার স্বাচ্ছন্দ্যে সেহরি ও ইফতার করতে পারবে।

উল্লেখ্য, প্রতিবছর রমজান মাসে অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন মোঃ জসিম উদ্দিন সিআইপি।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার