এম. জাহিদ।।বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তানহাদ আহামেদ নিরব (২৭) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে।
বুধবার (০৩ জুন, ২০২৬) রাত ১১:০৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনী কেডিসি-এর প্রবেশ মুখে, বেলস পার্কের বিপরীত পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শিহাব উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তানহাদ আহামেদ নিরবকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৫ গ্রাম, আনুমানিক মূল্য ১,৫০০ টাকা) এবং ৪ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৪০০ টাকা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তানহাদ আহামেদ নিরব নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এলাকায় বসবাস করছিল।
এই ঘটনায় কোতয়ালী মডেল থানার পরিদর্শক (নিরস্ত্র) আল মামুন উল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করেছেন (মামলা নং-০৭, তারিখ: ০৪ জুন, ২০২৬)।
মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাজিব দাস । আজ (০৪ জুন) আসামিকে আদালতে প্রেরণ করা করেছে।
লিড নিউজ অনলাইন ডেস্ক, জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, রাজধানীর, শিরোনাম, সারাদেশ, হোম


