; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন

8:14 pm, October 6, 2026
Spread the love

এম. জাহিদ, বরিশাল: ::বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ১০ তলা মেট্রোপলিটন বিচারক ভবন থেকে লাফিয়ে পড়ে মো. নাজমুল হক নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শী ও আদালতে কাজে আসা বাবুগঞ্জের পশ্চিম ভূতের দিয়া গ্রামের বাসিন্দা সিকান্দার হাওলাদার জানান, দুপুরে ১০ তলা ভবনের ওপর থেকে হঠাৎ এক ব্যক্তি নিচে লাফ দেন। বিকট শব্দে তিনি নিচে পড়ে গেলে প্রাঙ্গণে থাকা আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নিহতের কাছে থাকা পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে জানা যায়, তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার মো. নাজমুল হক।

 বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিহত নাজমুল হক ১০ তলা ভবনের উপর থেকেই লাফ দিয়েছিলেন।  সূত্র আরো জানায়, স্ত্রীর দায়ের করা ২০১৩ সালের নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক সংক্রান্ত মামলা আদালতে চলমান ছিল। এছাড়া কর্মস্থল বরিশাল সরকারি মহিলা কলেজে টাকা আত্মসাতের একটি বিষয় নিয়েও তার ওপর পারিবারিক ও মানসিক চাপ ছিল বলে গুঞ্জন রয়েছে। তবে এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। কি কারণে তিনি আদালত ভবনে এসেছিলেন এবং এই চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখতে আদালতের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এদিকে, এই ঘটনার খবর বরিশাল সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস ও জেলা আদালত প্রাঙ্গণে ছড়িয়ে পড়লে সহকর্মী, আইনজীবী ও পরিচিতদের মধ্যে গভীর শোক এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!