সন্ধ্যা ৬:১৩ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!

২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
Spread the love

এম. জাহিদ ।। বরিশাল নগরীতে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে মরা গরু জবাই ও পচা মাংস বাজারজাতের ঘটনা। নগরীর চাঁদমরী এলাকায় মরা গরু জবাই করে পচা মাংস নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয় দুই কশাই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্টিমার ঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই কাইয়ুম। জব্দকৃত মরা গরু ও পচা মাংস নিয়ে তিনি বরিশাল সদর ভূমি অফিসে যান। তবে সেখান থেকেই শুরু হয় একের পর এক রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ নাটকীয়তা।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) এর চূড়ান্ত নির্দেশ আসার আগেই জব্দকৃত পচা গরুর মাংস একটি অটোরিকশায় তুলে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পদ্মাবতী এলাকার বাসিন্দা ও মরাগরু জবাই চক্রের অন্যতম সদস্য সবুজের মাধ্যমে সেই পচা মাংস সরিয়ে নেওয়া হয়, যা সরাসরি আইন লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন,“আমি নিজে পচা গরুর মাংসের সততা পেয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত মাংস পুলিশের উপস্থিতিতে বরিশাল সিটি করপোরেশনের মাধ্যমে মাটির নিচে পুঁতে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সাংবাদিকদের মাধ্যমে জানতে পারে যে, তার নির্দেশের আগেই এএসআই কাইয়ুমের নির্দেশে অটো ড্রাইভার পচা মাংস নিয়ে চলে গেছে এই তথ্য শুনে বিস্মিত ও ক্ষুব্ধ হন এসিল্যান্ড। পরে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানার পর তিনি ২০ হাজার টাকা জরিমানার আদেশ বাতিল করে অভিযুক্তদের বিরুদ্ধে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

এদিকে ভূমি অফিসে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে এএসআই কাইয়ুম নৈশপ্রহরীকে গেট বন্ধ করে দিতে বলেন বলেও অভিযোগ উঠেছে। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। জব্দকৃত পচা মাংস কোথায় গেল?

এ বিষয়ে বরিশাল মডেল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল-মামুন উল ইসলাম ফর্মাল নিউজকে বলেন ,এ টা অবৈধ ও নষ্ট জিনিস। পরিবেশ ও জনস্বাস্থ্যের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই এটি বিনষ্ট করতে হবে। এটা কাউকে দিয়ে দেওয়ার কথা না, আর কোনো অটোচালক একা এসব নিয়ে যেতে পারে না। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি এবং এসআই কাইয়ুমকে ১৫ মিনিটের মধ্যে থানায় হাজির হতে বলেছি। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, জরিমানার আদেশ ঘোষণার সময় এএসআই কাইয়ুম এসিল্যান্ডকে উদ্দেশ করে বলেন,স্যার, একটু সময় দেন টাকা ম্যানেজ করতে সময় লাগবে। দায়িত্বরত পুলিশের এমন বক্তব্য শুনে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন।পরে এক সংবাদকর্মী পোশাক পরিহিত অবস্থায় এএসআই কাইয়ুমকে জিজ্ঞাসা করলে তিনি দায় এড়িয়ে গিয়ে বলেন,

“না না, আমি না  ওদিকে দেখেন, হয়তো অন্য কেউ আনছে।এই দায় এড়ানোর চেষ্টা, গরিমসি এবং পচা মাংস বহনকারী চক্রকে পালাতে সহায়তার ঘটনায় পুরো বিষয়টি আরও ঘোলাটে হয়ে উঠেছে।

নগরবাসীর মধ্যে এখন তীব্র আতঙ্ক এই পচা মাংস কি ইতোমধ্যেই বরিশালের কোনো বাজারে বিক্রি হয়ে গেছে? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মাংস মানুষের শরীরে মারাত্মক রোগ ছড়াতে পারে।

নগরবাসীর জোর দাবি। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ জনস্বাস্থ্য নিয়ে এমন ভয়াবহ খেলায় মেতে উঠতে না পারে।

তবে প্রশ্ন থেকেই যায়,পচা গরুর মাংস কার ইশারায়, কার স্বার্থে উধাও হলো? এমনিই প্রশ্ন রয়ে যায় নগরবাসীর ।

গণমাধ্যম, জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, স্বাস্থ্য, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা