; ;
facebook Youtube google+ twitter
×

বিআরটিসি কাউন্টারে জুয়া খেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা

4:23 pm, January 22, 2026
Spread the love

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০ নম্বর ওয়ার্ডস্থ বিআরটিসি কাউন্টারের ভেতরে জুয়া খেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১টা সময় অভিযুক্তরা বিআরটিসি কাউন্টারের ভেতরে মেঝেতে বসে অবৈধভাবে জুয়া খেলায় লিপ্ত ছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে কোতয়ালী মডেল থানার অধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় স্টীমারঘাট পুলিশ ফাঁড়িতে জিডি নং–৩৯৮, তারিখ ২২/০১/২০২৬ খ্রি. মূলে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযুক্তরা হলেন, মোঃ মহিউদ্দিন বিশ্বাস (৫০), আব্দুল রাজ্জাক গাজী (৬০), শহিদুল ইসলাম রিপন (৫০), মোঃ ফজলুল হক মিয়া (৪৮), আব্দুস সামাদ (৬০), সঞ্জিব সাহা (৩৬)আলী আকবর ফকির (৭০) এবং মোঃ নজরুল ইসলাম (৫২)। সকল অভিযুক্তই বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

ইস্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ নাসিম জানান, জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ জুয়া খেলা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা