রাত ৮:৫০ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

লিড নিউজ আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ

৬:১১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
Spread the love

এম.জাহিদ, বরিশাল::
আদালতের নির্দেশনা অমান্য করে মামলা গ্রহণে বিলম্ব এবং থানায় আসা ভুক্তভোগী এক নারী বাদীকে উদ্দেশ করে আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার,এমন চরম আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হককে অবশেষে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে তাকে পাথরঘাটা থানা থেকে সরিয়ে বরগুনা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের সত্যতা অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে বরগুনার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল ভুক্তভোগী নারী ফাতিমা জোমাদ্দার অর্পার একটি অভিযোগ নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে রেকর্ড করার জন্য পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মামলাটি নথিভুক্ত করতে চরম গড়িমসি করেন ওসি এনামুল হক।

পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী মামলার বিষয়ে থানায় গেলে ওসির চরম অসদাচরণের শিকার হন। ওসির মুখ থেকে বের হওয়া এই আপত্তিকর মন্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার সময় থানায় উপস্থিত থাকা পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মরিয়ম চৌধুরী জেবু ঘটনার সত্যতা নিশ্চিত করে
আমার উপস্থিতিতেই ওসি মামলার বাদী অর্পাকে উদ্দেশ করে ‘আপনি সেই মাল?’ বলে মন্তব্য করেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে এমন অশালীন ও কুরুচিপূর্ণ কথা শুনে উপস্থিত সবাই চরম বিব্রত হয়েছিল। আদালতের নির্দেশ সময়মতো বাস্তবায়ন করলে হয়তো পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত।

ভুক্তভোগী অর্পার অভিযোগ, মামলার প্রধান আসামি বাদশা আকনকে গত বুধবার রাতে পুলিশ আটক করলেও রহস্যজনক কারণে ছেড়ে দেয়।

 

এর পরপরই বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে থানায় আসার পথে আসামিপক্ষ অর্পার ওপর অতর্কিত হামলা চালায়, তাকে মারধর করে এবং একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী হামলার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে বাদীকে উদ্ধার করা হয়েছে।

এই বিতর্কিত ঘটনা এবং ওসির ব্যক্তিগত নম্বরে নারী বাদীকে হেনস্থা করার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেন। তিনি ওসি এনামুল হককে ক্লোজ করার নির্দেশ দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দায়িত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরীকে।

 

এ বিষয়ে ফর্মাল নিউজের সাথে আলাপকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান অত্যন্ত কঠোর ও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাথরঘাটা থানার ওসির অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না। তিনি যদি কোনো অপরাধ বা অপেশাদার আচরণ করে থাকেন, তবে তার দায় সম্পূর্ণ তার ব্যক্তিগত। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা প্রয়োজন, সব করা হবে।
একই সাথে ওসির এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যেসকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সাহসিকতার সাথে সত্য ঘটনা তুলে ধরেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিআইজি।

বরিশাল রেঞ্জে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ বাহিনীকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার ক্ষেত্রে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। পাথরঘাটার বিতর্কিত ওসির বিরুদ্ধে তার এই দ্রুত ও দৃষ্টান্তমূলক অ্যাকশনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বরগুনা ও বরিশালের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। ভুক্তভোগী মহল আশা করছে, তদন্ত কমিটির নিরপেক্ষ রিপোর্টের ভিত্তিতে এই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক চূড়ান্ত বিভাগীয় শাস্তি নিশ্চিত করা হবে।

অনলাইন ডেস্ক, বরগুনা, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম