; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ডিবি পুলিশের অভিযানে  ১ কেজি গাঁজাসহ রহিম  আটক 

7:10 am, May 28, 2026
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।
বরিশাল নগরের প্রবেশদ্বার দপদপিয়া সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাত আনুমানিক ৮টার দিকে ডিবি পুলিশের ১ নম্বর টিমের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আব্দুর রহিম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা গ্রামের ইউনুস সাজ্জাদের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল যে একটি মাদকের চালান কুয়াকাটা/পটুয়াখালী মহাসড়ক হয়ে বরিশাল নগরীতে প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের ১ নম্বর টিমের পরিদর্শক (ইনস্পেক্টর) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সাব-ইনস্পেক্টর (এসআই) মামুনসহ সঙ্গীয় ফোর্স দপদপিয়া টোল প্লাজা এলাকায় অবস্থান নেন। রাত আনুমানিক ৮টার দিকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রহিমকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা