; ;
facebook Youtube google+ twitter
×

ডলারের আধিপত্য কি হুমকির মুখে?

6:58 am, August 16, 2023
Spread the love

কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক অস্থিরতা। করোনাভাইরাস মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। এতে বিভিন্ন দেশে বাড়ছে মূল্যস্ফীতি। ফলে টালমাটাল অবস্থায় রয়েছে এসব দেশের অর্থনীতি।

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন অনেকে।অর্থনীতি বিষয়ক বিখ্যাত বই ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিয়োসাকিও এমন আশঙ্কা করেছেন।তিনি বলেছেন, “অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে। ”কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম ‘কিটকো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, “গত সোমবার একাধিক টুইট বার্তায় কিয়োসাকি বলেন- শেয়ারবাজার ও বন্ড মার্কেটে অস্থিরতা দেখা দিলে স্বর্ণ ও রুপা ব্যাপক ঊর্ধ্বমুখী হবে। অর্থনীতির জন্য যা দুঃসংবাদ। ”

তিনি মনে করেন, “শুধু স্বর্ণ নয়, এখন রুপায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা ভালো হবে। রুপার দাম বহু গুণ কম।এতে লোকসানের আশঙ্কাও কম থাকে।

”বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯০২ ডলার ২৩ সেন্টে। আর রুপা বিকোচ্ছে ২২ ডলার ৫১ সেন্টে। স্বর্ণের চেয়ে তা ৮৪ দশমিক ৫ গুণ কম। গত জুলাইয়ে এক টুইটে কিয়োসাকি জানান, “যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের পতন আসন্ন।কারণ, শিগগিরই স্বর্ণ সহায়ক মুদ্রা আনতে পারে ব্রিকস। ”ব্রিকস হল শিল্পোন্নত দেশ- রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত একটি জোট। চলতি মাসের শেষদিকে জোনেসবার্গে বৈঠকে বসবে তারা। সেখানেই এই ঘোষণা আসতে পারে।১১ জুলাই টুইটে তিনি বলেন, “স্বর্ণ সহায়ক ক্রিপ্টো মুদ্রা আনতে পারে ব্রিকস। এমনটি হলে ডলারের দাপট শেষ হবে। বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য কমবে। এতে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দর বেড়ে যাবে। প্রতি বিটকয়েনের মূল্য ১ লাখ ২০ হাজার ডলারে উঠতে পারে। ”এর আগে ৩ জুলাই কেনিয়ায় রুশ দূতাবাস এক টুইটে জানায়, আসন্ন সম্মেলনে স্বর্ণ সহায়ক মুদ্রা চালু করার প্রস্তুতি নিচ্ছে ব্রিকস। এর সদস্যভুক্ত দেশগুলো সেই পরিকল্পনাই করছে।কিন্তু ২০ জুলাই তা অস্বীকার করেন ব্রিকসে দক্ষিণ আফ্রিকার দূত অনিল সুখলাল। তিনি বলেন, “আমাদের এক দেশ আরেক দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার চিন্তাভাবনা করছে। বাণিজ্যিক নিষ্পত্তি দেশীয় কারেন্সিতে লেনদেনের চেষ্টা চলছে। ”

তবে তিনি বলেন, “ডলার কেন্দ্রীক বিশ্বের দিন শেষ। এটা বাস্তবতা। ব্রিকসের দেশগুলো মার্কিন মুদ্রা ব্যবহার থেকে দূরে সরে আসতে চাচ্ছে। কারণ, ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এতে বিলিয়ন ডলারের রুশ সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। অদূর ভবিষ্যতে এ ধরনের সংকটের মুখোমুখি হতে চায় না বিশ্বের অন্য দেশগুলো। ” সূত্র: কিটকো

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা