সন্ধ্যা ৬:১০ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রিপোর্টার্স ইউনিটি থেকে সাংবাদিক সাইফুল ইসলামের পদত্যাগ

১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র একজন সহযোগী সদস্য পদত্যাগ করেছেন। ৯ নভেম্বর রোববার সরকারি ডাকযোগে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সহযোগী সদস্যের নাম এম সাইফুল ইসলাম। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বরিশাল বাণী ডটকমের বার্তা সম্পাদক পদে কর্মরত।

পদত্যাগপত্রে এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কোন কারন ছাড়াই বিআরইউর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফোন দিয়ে আমাকে ভৎসনামূলক কথাবার্তা বলেন। তার কথা মত না চললে সদস্য পদ ‘বক কাটা’ যাবে বলেও তিনি উল্লেখ করেন। পরদিন আমি সহযোগি সদস্য পদ থেকে অব্যাহিত চেয়ে একটি আবেদন নিয়ে বিআরইউতে যাই। এ সময় সাধারণ সম্পাদক আমার অব্যাহতির আবেদনপত্রটি রাখেননি। আমি তাকে রাখার জন্য অনুরোধ করলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন এবং বের হয়ে যেতে বলেন। এতে উপস্থিত সদস্যদের সামনে আমি অত্যন্ত অপমানিত ও লজ্জিত বোধ করেছি। তাই অব্যাহতির আবেদনপত্রটি সরকারি ডাক যোগে পাঠিয়েছি। এদিকে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের একজন ব্যুরো প্রধানকে সহযোগী সদস্য পদ থেকে কোন মিটিং, কারণ দর্শানো ও তদন্ত ছাড়াই অগঠণতান্ত্রিকভাবে অব্যাহতিপত্র পাঠানো হয়। যাতে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক সমাজে। এ ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন উদ্বেগ জানিয়ে বিষয়টির লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন বিআরইউর একজন সিনিয়র সদস্য।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা