; ;
facebook Youtube google+ twitter
×

বরগুনায় মেলায় এক আম গাছের দাম ৩০ হাজার

1:52 pm, August 16, 2023
Spread the love

বরগুনা প্রতিনিধি : ‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। সেখানেই এক আম গাছের দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। বুধবার (১৬ আগস্ট) সকালে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করেন।

এ মেলার আয়োজক জেলা প্রশাসন ও বন বিভাগ। জানা গেছে, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ মেলায় অংশ নিয়েছে ১০টিরও বেশি স্টল। এর মধ্যে প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের গাছ বিক্রি হলেও ব্যতিক্রম একটি স্টল নেছারাবাদ, পিরোজপুর আবু সুফিয়ান নার্সারি। এ স্টলের মালিক সোলেমান। এই স্টলে একটি আম গাছের দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। গাছটির উচ্চতা ৭ ফুট। বয়স তিন বছর। বর্তমানে গাছটিতে ১৪টি কাঁচা আম আছে। বিক্রেতার মতে বারি আম ১১ বারোমাসি জাতের আম অর্থাৎ সারা বছরই ফল দিয়ে থাকে।

বছরে তিনবার ফল দেয়। দুপুরে মেলায় ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে সারি সারি সাজানো বনজ, ফলজ, সবজি ও ঔষধি দেশি-বিদেশি নানান প্রজাতির গাছ। পাওয়া যাচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি স্টলে বিক্রি হয়নি একটিও গাছ। অনেকেই এসে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। ক্রেতাদের দাবি মেলায় গাছের দাম অন্য জায়গার তুলনায় বেশি। তবে বিক্রেতারা জানান পরিবহন খরচ বেশি থাকায় গাছের দাম অন্য সময়ের তুলনায় একটু বেশি বিক্রি করতে হচ্ছে তাদের।

দুইদিন পর গাছের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী উপ-বন সংরক্ষণ মো. সফিকুল ইসলাম। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর কবির, মো. মনিরুল ইসলাম, মো. মোতালেন মৃধা, অ্যাডভোকেট সঞ্জিব দাস, হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা