; ;
facebook Youtube google+ twitter
×

পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি

12:01 am, November 19, 2026
Spread the love
  • এম.জাহিদ।। অবশেষে কালো টাকা এবং সাবেক ও বর্তমান প্রভাবশালী নেতাদের ক্ষমতার দাপটের কাছেই হার মানতে হলো বরিশাল মহানগর যুবদলের রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা অহিদুল ইসলাম রুবেলকে। সদ্য ঘোষিত কমিটির অনিয়ম ও বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করার প্রতিবাদ জানানোয় রাতারাতি পদ হারানো এই নেতার পুনর্বহালের গুঞ্জন শোনা গেলেও বাস্তবে তা ঘটেনি। বরং অর্থ ও ক্ষমতার প্রভাবে কেন্দ্রীয় যুবদলের ‘সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি’র সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।

    গত ১৮ নভেম্বর (বুধবার) দৈনিক আজকের সুন্দরবনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের বিতর্কিত অতীত, হত্যা মামলার অভিযোগ ও পারিবারিক আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতায় চরম হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা।

     গত ১৬ নভেম্বর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত প্রথম বিজ্ঞপ্তিতে অহিদুল ইসলাম রুবেলকে বরিশাল মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য সচিব রিয়াজুর রহমান রিয়াজকে সরাসরি মহানগর যুবদলের সভাপতি করায় রুবেল তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান।

    এই স্পষ্টভাষিতার জেরে  ঘণ্টার ব্যবধানে কেন্দ্রীয় দপ্তর (যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত) থেকে তড়িঘড়ি করে একটি ‘সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের পাশাপাশি ত্যাগী নেতা অহিদুল ইসলাম রুবেলকে বাদ দিয়ে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রনিকে (তরকারি রনি) স্থলাভিষিক্ত করা হয়।

     তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, বিগত দিনে দলের চরম দুর্দিনে যারা রাজপথে থেকে হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন না করে মোটা অঙ্কের কালো টাকা এবং সাবেক ও বর্তমান প্রভাবশালী কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে বিতর্কিতদের শীর্ষ পদে বসানো হয়েছে। ২০২৩ সালে মনিরুজ্জামান ফারুক ও মীর জাহিদুল কবির জাহিদ মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরও একই কায়দায় রিয়াজ ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব পদ বাগিয়ে নিয়েছিলেন এবং সে সময়ও ওই কমিটি গঠনের প্রতিবাদে এলাকার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছিলেন বলে জানা যায়।

     স্থানীয় রাজনৈতিক মহলে আরও অভিযোগ রয়েছে, নবনির্বাচিত সভাপতি রিয়াজের আপন ভাই রেজাউল ইসলাম রেজা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে রেজা নিজেকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে আশিক আবদুল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিতেন এবং আশিক আবদুল্লাহ বরিশালে এলে রেজার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন বলে জনশ্রুতি রয়েছে। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রেজা শেবাচিম হাসপাতালের অধিকাংশ ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে নিয়ে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন। স্থানীয়দের মতে, আওয়ামী লীগ আমলে অর্জিত সেই বিপুল অর্থের জোরেই এখন বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তার করা হচ্ছে।

     পদ ফিরিয়ে না দেওয়ায় এবং অর্থ ও ক্ষমতার কাছে ত্যাগীদের পরাজয়ের বিষয়ে কমিটি থেকে বাদ পড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “সত্য কথা বলতে পারি, দলের দুর্দিনে রাজপথে থেকে বহুবার হামলা ও মামলার শিকার হয়েছি। তাই সত্য কথা বলতে আমার বুক কাঁপে না। যারা ভীতু, তারাই সত্যকে ভয় পায়। অন্যদিকে, উত্থাপিত বিভিন্ন অভিযোগ, পুলিশের পিসিপিআর (PCPR) নথিতে থাকা ২০১১ ও ২০২৩ সালের মামলা এবং ২০০১ সালের ইউপি সদস্য আকবর হত্যা মামলার বিতর্কের বিষয়ে নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    তৃণমূল নেতাকর্মীদের মতে, ১৮ নভেম্বর সংবাদ প্রকাশের পর সবাই আশা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ভুল শুধরে রাজপথের পরীক্ষিত নেতা রুবেলকে তার পদে ফিরিয়ে আনবে। কিন্তু তা না হওয়ায় এটি স্পষ্ট হয়ে গেছে যে, ত্যাগের চেয়ে কালো টাকা ও ক্ষমতার দাপটই এখন বড় হয়ে দাঁড়িয়েছে যা আগামী দিনে বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক শক্তিকে চরমভাবে দুর্বল করে দেবে।

বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন