সকাল ১১:১৪ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বড় ছেলের কবরের পাশে আল্লামা সাঈদীর দাফন বড় ছেলের কবরের পাশে আল্লামা সাঈদীর দাফন

৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
Spread the love

ফর্মাল নিউজ  ডেস্ক, বরিশাল ॥ পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামাজে জানাজা সম্পন্ন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুুপুর ১ টা০৮ মিনিটে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তার তৃতীয় ছেলে জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী। এর আগে ওই দিন সকাল সোয়া ১০টার দিকে তাঁর লাশ বাহী গাড়ি পিরোজপুরে পৌঁছে। এতে স্থানীয় কয়েক হাজার লোক অংশ নেন।

পিরোজপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তোফাজ্জেল হোসেন ফরিদ জানান, ওই দিন সকাল ৭ টার দিকে ঢাকা থেকে তাঁর লাশ বাহী গাড়িটি গোপালগঞ্জ হয়ে পিরোজপুরে আসতে চাইলে গোপালগঞ্জের আওয়ামলীগের নেতা-কর্মীরা তার মরদেহ পিরোজপুরে আসতে বাঁধা দেয়। পরে বরিশাল হয়ে তার লাশ পিরোজপুরে আনা হয়।

তিনি আরো জানান, সকাল থেকে লোক আসতে থাকে সাঈদী ফাউন্ডেশন মাঠে এ সময় কানায় কানায় পূর্ন হয়ে যায় মাঠ। এ ছাড়া পিরোজপুর বাগেরহাট সড়কের পিরোজপুর পুরাতন সিও অফিস (ইউএনও) রাস্তা সহ পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা আটকে মানুষ জানাজায় অংশ নেন। ওই দিন বেলা ১১টার দিকে জানাজা নামজ শুরু করতে চাইলে উপস্থিত মুসল্লিদের অনুরোধে তা বন্ধ করা হয। কেননা, ওই সময় সাঈদীর তৃতীয় ছেলে সেখানে পৌঁছেন নি। ওই জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এ ছাড়া জামায়াতে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

তিনি জানান, মানুষের উপস্থিতি খুব বেশী থাকায় তারা ওই একই মাঠে বেলা দুইটার দিকে দ্বিতীয় জানাজা করতে চাইলেও বৈরী আবহাওয়ার কারণে তা করতে পারেন নি। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে আমরা সাঈদীর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরো বলেন, সাঈদী নি:সন্দেহে একজন ভালো লোক ছিলেন। তিনি বিএনপির জোটের হয়ে পিরোজপুর থেকে মনোনয়ন পেয়ে এমপি হন। তার সময়ে এলাকা সুন্দর ভাবে চলছে।

জানাজা নামাজের আগে সাঈদী পুত্র জেলার ইন্দারকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদবিন সাঈদী উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার পিতাকে অন্যায় ভাবে যুদ্ধাপরাধের অভিযোগ দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। আমার পিতা সাঈদীর গায়ে ১৯৭১ সালের কোন কাঁধা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। মাওলানা সাঈদীকে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে মঙ্গলবার (১৫আগষ্ট) সোয়া ৩টার দিকে পারিবারিক কবরস্থানে তার বড় ছেলের কবরে পাশে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর।

জাতীয়, রাজনীতি, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা