; ;
facebook Youtube google+ twitter
×

টুঙ্গিপাড়ায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিআরটিসি বাস ডিপো

7:23 pm, August 16, 2023
Spread the love

ফর্মাল নিউজ  ডেস্ক, বরিশাল ॥ বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (অতিরিক্ত সচিব) জাদুকরি হাতের ছোঁয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে বিআরটিসি’র টুঙ্গিপাড়া বাস ও প্রশিক্ষণ কেন্দ্রের। যাত্রী সেবায় উন্নত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সারা দেশের ন্যায় টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধিসহ ড্রাইভিং প্রশিক্ষণের মান বৃদ্ধি হয়েছে। মাত্র আড়াই বছরের মধ্যে অকল্পনীয়ভাবে বদলে গেছে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরের ও বাইরের চিত্র। দু-তিন বছর আগেও যেখানে দেখা গেছে পুরনো জড়াজীর্ণ গাড়ি, অল্প বৃষ্টিতেই ইয়ার্ডে জমতো পানি, ছিল জঙ্গলসহ মশার ব্যাপক উপদ্রব।
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বিআরটিসি’র চেয়ারম্যান হিসাবে যোগদান করেন অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম। তারপর থেকেই সারাদেশে বিআরটিসি’র ব্যাপক উন্নয়ন হয়। বিআরটিসির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে সততা, প্রজ্ঞা, মেধা, মনন, সময়য়োপযোগী ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে বিআরটিসি’কে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। তারই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দাঁড়িয়েছে নতুন রূপে যা সহজেই চোখে পরার মতো।

টুঙ্গিপাড়া বাস ডিপো পরিদর্শন করে দেখা যায় যে, ভবনগুলো বর্তমানে নতুনভাবে মেরামত ও রং করে সাজানো হয়েছে নতুন রুপে। টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি ৩ একর নিজস্ব জমির উপর নির্মিত হয়ে যাত্রীদের নিয়মিত নিরলসভাবে সেবা প্রদান করে আসছে। পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। ইয়ার্ড ভরাট করে উচুঁ করা হয়েছে। দৃষ্টি নন্দন মাঠ ও প্রবেশ দ্বারে নির্মিত হয়েছে ডিজিটাল গেট, যাত্রীদের বসার স্থানে টাইলস দ্বারা মেরামত করে বসার ব্যবস্থা উন্নতমানের করা হয়েছে, যাত্রীদের কমেছে দুর্ভোগ, বেড়েছে সেবার মান। আর এ সবই হয়েছে বর্তমান চেয়ারম্যানের সঠিক দিক-নির্দেশনায়, আধুনিক ও যুগোপযোগী কর্ম পরিবেশ সৃষ্টি, কর্মচারীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা বৃদ্ধি। পরিবর্তন হয়েছে অফিসের ভিতরের আসববাপত্র ও বাইরের দৃষ্টি নন্দন চিত্র।

“আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন, যাত্রী সেবার মান উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটির বর্তমানে আয় বৃদ্ধি পেয়েছে এবং লাভজনক অবস্থায় পরিচালিত হচ্ছে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরে সর্বমোট আয় ১৩ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার ১শত ২৫ টাকা ও ব্যয় ১২কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৭শত ৭৮ টাকা এবং লাভ হয়েছে ৬৯ লক্ষ ৪৯ হাজার ৩শত ৫১ টাকা। ডিপোর অবসর প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পাওনা টাকার জন্য বছরের পর বছর প্রধান কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। বর্তমান চেয়ারম্যানের নির্দেশনায় অবসর প্রাপ্তদের বিআরটিসি’র নিজস্ব আয় হতে যে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ অবসরে গিয়েছেন তাদের জন্য অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিনা হয়রানিতে গ্র্যাচুইটি, সিপিএফ ও ছুটি নগদায়নের টাকা পাচ্ছেন। তাছাড়াও কর্মকর্তা/কর্মচারীদের জন্য শ্রান্তি বিনোদন ভাতাসহ শিক্ষাবৃত্তি প্রদান করে প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীগণের অন্তরে জায়গা করে নিয়েছেন।

প্রশিক্ষণার্থীদের সেবায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি। বর্তমানে চলমান ১৮ টি বাসের মাধ্যমে বিভিন্ন রুটে যাত্রীদের সেবা প্রদান করে আসছে। দক্ষ প্রশিক্ষক দ্বারা হালকা ও ভারী মোটর ড্রাইভিং প্রশিক্ষণে মোট ১৩ টি প্রশিক্ষণ কার ও ১টি ট্রাক দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করে আসছে।

জাতীয়, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!