সন্ধ্যা ৬:৫৯ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

প্রতিবাদ

৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
Spread the love

সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে “বরিশালে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় গৃহবধূর ওপর হামলার অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার মাধ্যমে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
আমি বটতলা বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে পল্ট্রি ব্যবসা পরিচালনা করে আসছি। সংবাদে উল্লেখিত লাভলী বেগম আমার দূরসম্পর্কের আত্মীয় (ভাগনীর খালা শাশুড়ি)। প্রকৃত ঘটনা হলো, তিনি বিভিন্ন সময়ে আর্থিক সংকটের কথা বলে আমার কাছ থেকে মোট ৩৭,০০০ (সাঁইত্রিশ হাজার) টাকা ধার গ্রহণ করেন এবং আমার দোকান থেকে প্রায় ৬,০০০ (ছয় হাজার) টাকার পণ্য বাকিতে নেন।
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও টাকা পরিশোধ না করায় আমি বারবার তার কাছে পাওনা অর্থ দাবি করি। গত ০২/০৩/২০২৬ ইং তারিখে আমি পাওনা টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করলে তিনি আমার বাসায় এসে স্পষ্ট ভাষায় টাকা দিতে অস্বীকৃতি জানান এবং আমাকে অশালীন ভাষায় গালাগালি করেন। এমনকি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,পারলে টাকা নিয়ে নিস।
আমি তার ওপর কোনো ধরনের শারীরিক হামলা, ভয়ভীতি প্রদর্শন বা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সুপরিকল্পিতভাবে সাজানো। প্রকৃতপক্ষে পাওনা টাকা পরিশোধ এড়ানো এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন।
দুঃখজনকভাবে, কিছু গণমাধ্যম যথাযথ তদন্ত ও উভয় পক্ষের বক্তব্য যাচাই না করেই একপাক্ষিক সংবাদ প্রকাশ করেছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এমন মিথ্যা সংবাদ আমার ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আমি সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহের প্রতি জোর দাবি জানাচ্ছি, যথাযথ অনুসন্ধান ও তথ্য যাচাই করে এই মানহানিকর সংবাদের সংশোধন ও প্রতিবাদ একই গুরুত্বে প্রকাশ করুন। অন্যথায়, আমার মানহানি ও ব্যবসায়িক ক্ষতির বিষয়টি বিবেচনায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।

নিবেদক
মোঃ রফিকুল ইসলাম রনি ।
ব্যবসায়ী বটতলা বাজার,
বরিশাল।

গণমাধ্যম, বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!