; ;
facebook Youtube google+ twitter
×

ডাঃ তহুরাকে ঘিরে অপপ্রচারের অবসান

5:34 pm, September 30, 2026
Spread the love

এম. জাহিদ।।  দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা অঙ্গনে এক অত্যন্ত নির্ভরযোগ্য, জনপ্রিয় ও শ্রদ্ধেয় নাম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ তহুরা আক্তার। চিকিৎসা ক্ষেত্রে তাঁর গভীর অভিজ্ঞতা ও দক্ষতার কারণে সেবাগ্রহীতারা তাঁকে ভালোবেসে ‘গাইনী মাস্টার’ বলেও অভিহিত করে থাকেন। তবে শুধু চিকিৎসাগত অভিজ্ঞতাই নয়; রোগীদের প্রতি তাঁর সদা হাস্যোজ্জ্বল অভ্যর্থনা, পরম মমতাময়ী ও কোমল আচরণ তাঁকে সাধারণ মানুষের কাছে একজন আদর্শ মানবিক চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ওঠা বিভ্রান্তিকর অপপ্রচারের অবসান ঘটেছে। ভুল বোঝাবুঝির সত্যতা অনুধাবন করতে পেরে ভুক্তভোগী পরিবারটি পুলিশের কাছে দায়ের করা তাঁদের অভিযোগটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে।

 জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর  একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আবেগপ্রবণ ও ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নগরীর জাগুয়া এলাকার আফিয়া রহমান নিয়ন। অভিযোগে অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ সোহেল মিয়া ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ তহুরা আক্তারের নাম উল্লেখ করা হয়েছিল। ঘটনাটির পর পরই একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টিকে ভিন্নখাতে মোড় দেওয়ার চেষ্টা করে এবং ডাঃ তহুরার সম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচারে মেতে ওঠে।

তবে পরবর্তীতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা ও সার্বিক পরিস্থিতি অনুধাবন করে অভিযোগকারী পরিবার বুঝতে পারেন।রোগীর চিকিৎসা প্রক্রিয়ায় চিকিৎসকদের কোনো প্রকার অবহেলা বা বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল না,যা ঘটেছে তা একটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মাত্র।

পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর  আফিয়া রহমান নিয়ন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদনের মাধ্যমে অভিযোগটি প্রত্যাহারের অনুরোধ জানান।

 কোতোয়ালি মডেল থানায় দায়ের করা প্রত্যাহারপত্রে অভিযোগকারী আফিয়া রহমান নিয়ন উল্লেখ করেন,গত ২৫ সেপ্টেম্বর,  একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে অ্যানেসথেসিওলজিস্ট সোহেল মিয়া ও ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। পরবর্তীতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নিশ্চিত হয়েছি যে, উক্ত ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল এবং এতে কারো কোনো বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল না। বর্তমানে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে সুরাহা হওয়ায় আমি উক্ত অভিযোগটি আর বজায় রাখতে ইচ্ছুক নই এবং স্বজ্ঞানে প্রত্যাহার করে নিচ্ছি।

 ভুক্তভোগী পরিবারটি নিজ উদ্যোগে সত্য উন্মোচন করে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে অসাধু চক্রের চালানো অপপ্রচারের যবনিকাপাত ঘটল। চিকিৎসকের অকৃত্রিম সেবামূলক মানসিকতা ও পেশাদারিত্বের বিষয়টিকে পরিবারটি সম্মান জানানোয় স্থানীয় সুশীল সমাজ ও চিকিৎসকমহল স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে স্থানীয় একাধিক রোগী ও তাঁদের স্বজনরা জানান, “ডাঃ তহুরা ম্যাডাম এমন একজন চিকিৎসক, যাঁর কাছে গেলে অর্ধেক অসুখ এমনিতেই ভালো হয়ে যায়। তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার সত্যিই দুঃখজনক ছিল। দেরিতে হলেও ভুক্তভোগী পরিবারটি সত্য উপলব্ধি করে অভিযোগ প্রত্যাহার করায় সত্যের জয় হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় অভিযোগ প্রত্যাহারের আবেদনের মাধ্যমে বহুল আলোচিত এই বিতর্কের অবসান ঘটল এবং ডাঃ তহুরা আক্তারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তিনি সম্পূর্ণ নির্দোষ হিসেবে প্রমাণিত হলেন।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা