; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে সায়ান বিল্ডিং এন্ড ডিজাইন কনসালটেন্টের ইফতার মাহফিল

6:20 pm, February 26, 2026
Spread the love

স্টাফ রিপোর্টার, বরিশাল ::পবিত্র রমজান মাস উপলক্ষে শুভাকাঙ্ক্ষী ও বন্ধু মহলের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে সায়ান বিডিং এন্ড ডিজাইন কনসালটেন্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে কেন্দ্র করে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটির আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন। ইফতার মাহফিলে প্রকৌশল পেশাজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ বিল্ডিং কনসালটেন্ট বরিশাল’র সাধারণ সম্পাদক রিয়াদুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জাতীয় দৈনিক যায়যায়দিন’র সাংবাদিক এম. জাহিদসহ বিভিন্ন ইঞ্জিনিয়ার ও শুভাকাঙ্ক্ষীগণ।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা রমজান মাসের শিক্ষা, সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, এ ধরনের সামাজিক আয়োজন পেশাগত সম্পর্কের পাশাপাশি মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

 

অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা