; ;
facebook Youtube google+ twitter
×

“তিন ঘণ্টা অজ্ঞান হয়ে পড়ে ছিলো, তবুও কেউ এগিয়ে আসেননি” শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! 

2:25 am, October 25, 2025
Spread the love

এম. জাহিদ।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী রুমানা আক্তার সুমির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। সহপাঠীদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের চরম অবহেলা ও দায়িত্বহীন মনোভাবই এই মর্মান্তিক মৃত্যুর মূল কারণ।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিয়মিত ক্লাস শেষে রুমানা আকস্মিক অসুস্থ হয়ে বিভাগের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় তিন ঘণ্টা তিনি সেখানে পড়ে থাকলেও কোনো শিক্ষক বা কর্মচারী চিকিৎসার ব্যবস্থা করেননি। বরং পরিবারকে খবর দিয়ে অপেক্ষা করতে বলা হয়।

অভিযোগ আরও আছে, চিকিৎসা বাবদ টাকা নেওয়া হলেও কোনো ধরনের চিকিৎসা বা প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সহপাঠী ও পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে রুমানাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

 

রুমানার একাধিক সহপাঠী ফর্মাল নিউজকে বলেন,একজন শিক্ষার্থী তিন ঘণ্টা অজ্ঞান হয়ে পড়ে থাকলেও শিক্ষকরা কোনো উদ্যোগ নেননি। এটা দায়িত্বহীনতার সীমা ছাড়িয়েছে। আমাদের মনে হচ্ছে, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, সরাসরি অবহেলার ফল। তারা জানান, ঘটনার সময় হালিমা ম্যাডামকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
বরং বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস মুছে ফেলার হুমকি দেন, যা নিয়ে আরও ক্ষোভ ছড়িয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। কিন্তু অভিযোগ উঠেছে, বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের ফোন করে পোস্ট ও স্ট্যাটাস সরিয়ে ফেলার নির্দেশ দেন।
একজন শিক্ষার্থী ফর্মাল নিউজকে বলেন,আমাদের সহপাঠীর মৃত্যু নিয়ে সত্য কথা বলায় ভয় দেখানো হচ্ছে। আমরা সত্য প্রকাশের চেষ্টা করলেই চাপ দেওয়া হচ্ছে।

 

বিএম কলেজ প্রশাসন সূত্রে ফর্মাল নিউজকে জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাটি তদন্তের প্রস্তুতি চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন তারা।
অন্যদিকে, বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

রুমানার মৃত্যুর পেছনে যাদের গাফিলতি আছে, তাদের জবাবদিহিতা ও শাস্তির দাবিতে সহপাঠীরা মুখর হয়েছেন। তারা বলেন,

একজন শিক্ষার্থীর জীবনের মূল্য কোনো উদাসীনতার কারণে নষ্ট হতে পারে না। আমরা ন্যায়বিচার চাই।”

 

পুরো বিএম কলেজে এখন শোক ও ক্ষোভের মিশ্র পরিবেশ বিরাজ করছে।
শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

 

ক্যাম্পাস, বরিশাল, বরিশাল বিভাগ, মতামত, শিক্ষা, শিরোনাম, সারাদেশ, স্বাস্থ্য, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা