রাত ১২:২৭ ; বৃহস্পতিবার ; ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পাথরঘাটায় মাছের দোকানে সুন্দরবনের অজগর, আতঙ্কে এলাকাবাসী

২:০২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
Spread the love

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিহঙ্গ দ্বীপসংলগ্ন একটি মাছের আড়ত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রুহিতা বটতলা মাছ বাজার থেকে সাপটি উদ্ধার করে স্থানীয় বন্যপ্রাণী প্রেমী জাকির মুন্সি।

জানা গেছে, প্রতিদিনের মতো রুহিতা বটতলা মাছ বাজারের স্থানীয় হেলালের মাছের আড়ত খোলে। তারপর মাছ সংরক্ষণের জন্য রাখা ককশিট পরিস্কার করতে থাকে। হঠাৎ সে একটি ককশিটের মধ্যে একটি বড় অজগর সাপ দেখে ভয়ে চিৎকার দেয়। এলাকার মানুষ ভিড় জমান সেই অজগর সাপ দেখতে। পরে বন্যপ্রাণি প্রেমি জাকির মুন্সিকে খবর দেওয়া হলে তিনি এসে অজগরটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।

রুহিতা বটতলা বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, এসব সাপ বাজারে এসেছে মানে ঘরে গিয়ে উঠবে তখন ভয়েই তো মারা যাবো। ছোট ছেলেমেয়েরা যদি এমন সাপ ঘরের মধ্যে বা বাড়ির আশেপাশে দেখে তাহলে সেটা বিপদের কথা। এলাকার অনেকে এখন ভয় পাচ্ছে।

বন্যপ্রাণি উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি। তবে এসব অজগর লোকালয়ে আসা বিপজ্জনক।

বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। সুন্দরবনের অজগর কেন লোকালয়ে আসছে প্রশ্ন করলে তিনি বলেন, এখন সুন্দরবন আগের মতো নির্জন নেই। ফলে বনের প্রাণিদের চলাচলে বিঘ্ন ঘটে।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম