রাত ৮:২০ ; বুধবার ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের উড়ে গেছে বাসের ছাদ ॥ নিহত ও আহতদের পরিচয় মেলেছে।

৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
Spread the love

ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উড়ে গেছে হানিফ পরিবহনের একটি বাসের ছাদ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা (৩৪) নামের এক যাত্রী নিহত ও পরিবহনের যাত্রীসহ নয়জন গুরুত্বর আহত হয়েছেন। নিহত সেলিম যশোরের আব্দুর রশিদের ছেলে।

আহতরা হলো- পিরোজপুরের বাসিন্দা সেনা সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা পুলিশ কনষ্টবল নিপা, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু, আমতলি উপজেলার মশিউর রহমান, ঝালকাঠীর মশিউর রহমান, শরিয়তপুরের নাসির উদ্দীন ও বাসের হেলপাড় বেল্লাল হোসেন।দূর্ঘটনা কবলিত বাসের এক যাত্রী জানিয়েছেন, মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা অতিক্রমকালে হানিফ পরিবহনের বাস বেপরোয়াগতিতে অপর গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে খাদে পরে বাসের ছাদ উড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও নয়জন আহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহত নয়জনকে প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৫৪) মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে একজন নিহত ও নয়জন যাত্রী আহত হয়। হতাহতদের উদ্ধারের পর দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!