রাত ৩:৫৪ ; রবিবার ; ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

৭:৩৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
Spread the love

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, পরিকল্পিতভাবে পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। কোনো কাজ তাড়াহুড়ো করে হয় না, এ কাজও হবে না, ধৈর্য ধরেন।প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা দূর করার।

মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে ১১টা ২০ মিনিটে তার বহনকৃত হেলিকপ্টার পাথরঘাটা কে এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমি হেলিকপ্টার থেকে দেখতে পেলাম এখনও জলাবদ্ধতা রয়েছে। বাদুরতলা খালে দেখলাম বাঁধ দেওয়া, এই খাল থেকে নদীতে পানি নামতে পারছে না। দেখলাম চারদিকে রাস্তা, মাঝখানে জলাবদ্ধতা। এই পানি বের করতে হলে লম্বা খাল কাটতে হবে। এছাড়া পানি নামবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোথাও জলাবদ্ধতা রাখা যাবে না। প্রয়োজনে জলাবদ্ধতার জায়গায় পানি নামিয়ে দেওয়ার জন্য বলেছেন তিনি।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জাহিদ ফারুক শামীম বলেন, আপনারা গাছ লাগান। নদী এবং বেড়িবাঁধের পাশে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখবেন যে সব নদীর পাড় এবং বেড়িবাঁধের পাশে গাছ লাগানো আছে সেসব জায়গার বাঁধ ভাঙেনি।

জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, যত বেশি গাছ লাগাবেন, তত বেশি দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা পাব। এবং বেড়িবাঁধ ভাঙন কম হবে। আপনাদের বাড়ির পাশে এবং নদীর পাশে গাছ লাগানোর পরে যদি ঘর এবং বেরিবাঁধ ভাঙে তাহলে আমি নিজে করে দেব এমন কথা বলেন তিনি।পরে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে পাথরঘাটার জিনতলা, কাকচিড়া, কাকচিড়া মাঝের চর, বামনা ও বেতাগীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেনসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা।

বরগুনা- ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের ছোবলে পাথরঘাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া উপকূলের রক্ষাকবচ বেড়িবাঁধ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের দীর্ঘদিনের দাবি শক্ত বেড়িবাঁধ নির্মাণের।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই পাথরঘাটা উপজেলায় বেড়িবাঁধ মেরামতের জন্য সাড়ে ১৪০০ কোটি টাকা এবং বামনা উপজেলায় সাড়ে ৮০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে সেখান থেকে অনুমোদন হয়ে একনেকে উঠানোর প্রক্রিয়া চলমান।

বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!