রাত ৪:০০ ; রবিবার ; ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে নির্যাতিত কিশোরীর হাসপাতালে মৃত্যু

৮:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
Spread the love

বরিশালের গৌরনদীতে নুসরাত জাহান ঝুমুর (১৬) নামের এক কিশোরীকে মাদক সেবন করিয়ে মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর নির্যাতন করে মহাসড়কের পাশে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর কথিত প্রেমিককে অভিযুক্ত করছেন স্বজনরা।

টানা পাঁচদিন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের রোগী হিসেবে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (১ জুন) রাতে ওই কিশোরীর মৃত্যু হয়েছে।ঝুমুর উপজেলার কান্ডপাশা গ্রামের আব্দুর রহমান খানের মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত প্রেমিক হৃদয় গাজী এলাকা থেকে পালিয়েছে।মঙ্গলবার সকালে ঝুমুরের স্বজনরা অভিযোগ করে বলেন, নলচিড়া খানাবাড়ি এলাকার মাহবুব গাজীর ছেলে মাদকসেবী ও বিক্রেতা হৃদয় গাজীর সঙ্গে ঝুমুরের প্রেমের সম্পর্ক হয়। ওই সম্পর্কের সূত্র ধরে গত বুধবার (২৯ মে) কৌশলে তাকে ডেকে নিয়ে যায় হৃদয়। পরে হৃদয় গাজী তার খালার বাড়ি মাহিলাড়া এলাকায় নিয়ে ঝুমুরকে মাদক সেবন করিয়ে নির্যাতন করে মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে মহাসড়কের পাশে ফেলে সে পালিয়ে যায়।ঝুমুরের বোন নুপুর আক্তার অভিযোগ করে বলেন, আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদয় গাজী আমার বোনকে অকথ্য নির্যাতন করে মহাসড়কের পাশে ফেলে পালিয়েছে। আমরা এই পাঁচ দিন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছি। কোথাও না পেয়ে রোববার রাতে গৌরনদী থানা পুলিশকে অবগত করে বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের ফেসবুক ব্যবহারকারী এক যুবকের মাধ্যমে জানতে পারি, ঝুমুর বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরে সেখানে গিয়ে জানতে পারি, তার মৃত্যু হয়েছে, তার মরদেহ কোতয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে সোমবার বিকেলে মরদেহ নিয়ে এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!