রাত ১:০৪ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

৮:৪০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৪
Spread the love

পিরোজপুর পৌর কবরস্থানের সামনে গতকাল বুধবার রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।নিহত ব্যক্তি হলেন পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার বাসিন্দা মো. আনসার মোল্লা (৬০)। আহতদের মধ্যে রেক্সোনা (৪০) ও আলামিন (৩৪) নামের দুই ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর পৌর কবরস্থানের সামনে থেকে পালকি পরিবহনের একটি বাস বেকুটিয়ার দিকে যাচ্ছিল।

এ সময় স্থানীয় হুলারহাট থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে পিরোজপুরের দিকে আসছিল। কবরস্থানের সামনে এলে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ওই রিকশার চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় মো. আনসার মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আহতদের মধ্যে রেক্সোনা ও আলামিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিরোজপুর, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!