রাত ১২:৪৮ ; রবিবার ; ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিলেন গৌতম গম্ভীর

৮:৩৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৪
Spread the love

অনলাইন ডেস্ক ::- ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবশ্য মেয়াদ শেষ হয়েছিল, বিসিসিআইয়ের অনুরোধে চুক্তির মেয়াদ বাড়ান দ্রাবিড়।২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড় আর ভারতের কোচ থাকছেন না সেটি আগেই জানা ছিল। নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। সেখানে আবেদন জমা ঠিক কতটি পড়েছে তা না জানা যায়নি। তবে গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিয়েছে বিসিসিআই।৪২ বছর বয়সী গম্ভীর কদিন আগেই আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্সের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দলটিকে এর আগে দুবার অধিনায়ক হিসেবে আইপিএল জেতানো গম্ভীর কলকাতার ১০ বছরের শিরোপা খরা কাটিয়েছেন উপদেষ্টা পদে থেকে। এরপর ভারতের প্রধান কোচ হওয়ার দৌড়েও এগিয়ে যান এই সাবেক বাঁহাতি ব্যাটসম্যান।ক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার বিসিসিআইকে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। ভারতের নতুন কোচ যিনি হবেন তিনি সব সংস্করণেই দায়িত্ব পাবেন। আর চুক্তির মেয়াদ হবে সাড়ে তিন বছরের জন্য। ২০২৪ এর জুলাই থেকে ২০২৭ এর ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন নতুন কোচ।ভারত সর্বশেষ কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ১১ বছর ধরে শিরোপা শূন্য তারা। ২০১১ এর পর জেতেনি বিশ্বকাপ। ২০০৭ সালে প্রথম ও শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অন্যতম শক্তিশালী ক্রিকেট দলটি। নতুন কোচের ওপর তাই প্রত্যাশার চাপ থাকবে অনেক বেশি।

আন্তর্জাতিক, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!