দুপুর ২:০৬ ; সোমবার ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মহাসড়কে গাড়ির চাপ, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ

১০:০৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
Spread the love

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন। রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এমন চিত্র দেখা গেছে।

 

জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর কোনাবাড়ী চৌরাস্তা টঙ্গী এলাকাতে পাঁচ হাজারেরও বেশি শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কারখানা ঈদের আগে ধাপে ধাপে ছুটি হয়েছে। যার ফলে অনেক শিল্প কারখানা সোমবার খোলা হবে। ওই সব শিল্প কারখানার শ্রমিকরা সকাল থেকেই চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও গণপরিবহণেও যাত্রী চাপ দেখা যায়।

 

এদিকে যাত্রীদের অভিযোগ, আজও তাদের দ্বিগুণ ভাড়া দিয়ে কর্মস্থলে আসতে হচ্ছে। যার ফলে পিকআপ, ট্রাক মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ।

 

গাইবান্ধা থেকে আসা তাসলিমা আক্তার বলেন, ঈদে ১০ দিনের ছুটি পেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ি গিয়েছিলাম। কুরবানির ঈদ, তাই ফ্যামিলির সবাই একসঙ্গে কুরবানির মাংস ভাগাভাগি করে খেয়েছি। ছুটি শেষ দ্বিগুণ ভাড়া দিয়ে কর্মস্থলে যোগ দিতে ফিরে আসলাম।

 

বগুড়ার মোকামতলা থেকে আশার রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটিতে দ্বিগুণ ভাড়া দিয়ে যানজট পেরিয়ে অনেক কষ্ট করে বাড়ি গিয়েছিলাম। এখন ছুটি শেষ তাই আবারও দ্বিগুণ ভাড়া দিয়েই কর্মস্থলে ফিরে আসলাম।

 

রংপুর থেকে আসা আমজাদ হোসেন জানান, বাড়ি যেতেও দিগুণ ভাড়া দিতে হয়েছে। বাড়ি থেকে আসার সময় অনেক বেশি ভাড়া দিয়েই চন্দ্রা আসলাম। আমাদের কষ্ট দেখার কেউ নেই।

 

নাওজোর কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসছে। তাই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যেন যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন। হাইওয়ে পুলিশ চন্দ্রা এলাকার বিভিন্ন পয়েন্টে রয়েছে।

জাতীয়, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ